রাজধানীর পান্থপথে হোটেল ওলিও ইন্টারন্যাশনালের পুরনো ভবনে মঙ্গলবার সকালে জঙ্গিবিরোধী অভিযানকালে এক জঙ্গি আত্মঘাতী হয়েছে। বিস্ফোরণে ভবনটির বেশকিছু অংশ ভেঙে গেছে। এই ঘটনার পর আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে এবং সাধারণ মানুষের চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট এই অভিযানের নাম দিয়েছে ‘অপারেশন আগস্ট বাইট’। নিহত জঙ্গির ধানমন্ডি ৩২ নম্বরে আসা মিছিলে আত্মঘাতী হামলার পরিকল্পনা ছিল বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক।
ছবিতে দেখুন এই অভিযানের কিছু অংশ:
৭.৩০টায় কারওয়ানবাজার সার্ক ফোয়ারা থেকে পান্থপথের রাস্তা বন্ধ করে দেওয়া হয়।
৮টা ৩০ মিনিটে পান্থপথে প্রবেশের সব রাস্তা বন্ধ করে দেওয়া হয়। তখনও একটু শিথিল ছিল পরিস্থিতি। গলির মুখে অবস্থান নেয় পুলিশ। কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট, গোয়েন্দা পুলিশসহ ফায়ার ব্রিগেডের কর্মীরা আসতে শুরু করেন।
আশেপাশের ভবনের বসবাসকারীদের সতর্ক করে দেওয়া হয়।
সকাল ৯টার দিকে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেন, এক বা একাধিক জঙ্গি থাকতে পারে। এরপর থেকে পুলিশ এই এলাকার সব অলিগলি আটকে দেয়।
সাড়ে ৯টার কিছু পর সোয়াট টিম ভবনে প্রবেশ করে। তৃতীয় তলায় এসময় বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণে ভবনের সামনের অংশ ধসে পড়ে। আশেপাশের নিরাপত্তা আরও জোরদার করা হয়।
উৎসুক মানুষের ভিড় বাড়তে থাকলে পুলিশ তাদের স্কয়ার হাসপাতালের সামনে তাদের আটকে রাখে। একজন উৎসাহী দর্শক ভেঙে পড়া কাচের আঘাতে আহত হলে তাকে স্কয়ার হাসপাতালে নেওয়া হয়।
অভিযানের সময় ক্রেনে করে ভবনটি পর্যবেক্ষণ করে সোয়াট। আইজিপি বেলা ১২টার কিছু আগে পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের ব্রিফ করেন।
বেলা ১২টার দিকে একটি শক্তিশালী বোমা নিস্ক্রিয় করা হয়।
বেলা ১২টা ৫০ মিনিটে কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইমের প্রধান মনিরুল ইসলাম সাংবাদিকদের ব্রিফ করেন।
যে ভবনে অভিযান চালানো হয় সেখানে এক জঙ্গির লাশ পড়ে থাকতে দেখা যায়। ক্রাইম সিনের পক্ষ থেকে ভবনটিতে আলামত সংগ্রহের কাজ করা হয়।
ছবি: নাসিরুল ইসলাম, সাজ্জাদ হোসেন, উদিসা ইসলাম, সোহানা তুলি।
/ইউআই/এফএস/টিএন/
আরও পড়ুন-
৩২ নম্বরে হামলা করে ফের ক্ষমতার জানান দিতে চেয়েছিল নব্য জেএমবি
চাকরির কথা বলে ৭ আগস্ট ঢাকায় আসে সাইফুল
ধানমন্ডি ৩২ নম্বরে হামলার পরিকল্পনা ছিল: আইজিপি








