বংশালে হোটেল ম্যানেজার খুন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ আগস্ট ২০১৭, ১২:২১আপডেট : ২৬ আগস্ট ২০১৭, ১২:২৫

রাজধানীর বংশাল থেকে ‘হোটল আরাফাতে’র দ্বিতীয় তলা থেকে হোটেলের ম্যানেজার আনোয়ার হোসেনের (৩৫) মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতের স্বজনদের অভিযোগ, তাকে খুন করা হয়েছে। শনিবার সকালে পুলিশ হোটেল থেকে তার লাশ উদ্ধার করেছে।

হোটেল আরাফাত, এখানে খুন হন ম্যানেজার নিহত হোটেল ম্যানেজারের গ্রামের বাড়ি শরিয়তপুরের বেদেরগঞ্জ উপজেলার রামভদ্রপুর গ্রাম। বর্তমানে তিনি নবাবপুর রোডের ওই হোটেলেই থাকতেন। সকালে অন্য কর্মচারীরা তারা রক্তাক্ত মৃতদেহ দেখে পুলিশ খবর দেয়। পরে ঘটনাস্থলে গিয়ে পুলিশ তার মৃতদেহ উদ্ধার করে। ঘটনাস্থল থেকে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) সদস্যরা আলামত সংগ্রহ করেছেন।

নিহতের এক স্বজন জানান, তাকে জবাই এবং মাথায় আঘাত করে হত্যা করা হয়েছে।

বংশাল থানার ডিউটি অফিসার রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘ওই ম্যানেজারকে জবাই করা হয়েছে কিনা তা জানি না, তবে আমি শুনেছি মাথায় আঘাত করে হত্যা করা হয়েছে। ময়নাতদন্তের পর পুরো বিষয়টি জানা যাবে।

/এআইবি/এমও/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম