রবিবার থেকে সুপ্রিম কোর্টে অবকাশ শুরু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ আগস্ট ২০১৭, ১৭:৫৬আপডেট : ২৬ আগস্ট ২০১৭, ১৭:৫৮



রবিবার থেকে সুপ্রিম কোর্টে অবকাশ শুরু সাপ্তাহিক ছুটি ও বাংলাদেশ সরকারের ঘোষিত ছুটি ও কোর্টের অবকাশের কারণে ২৭ আগস্ট থেকে ২ অক্টোবর পর্যন্ত সুপ্রিম কোর্টের নিয়মিত বিচার কার্যক্রম বন্ধ থাকবে। এ সময় জরুরি মামলা সংক্রান্ত শুনানি ও নিষ্পত্তি করবেন অবকাশকালীন বেঞ্চ। আগামী ৩ অক্টোবর মঙ্গলবার থেকে যথারীতি খুলবে সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার মো. জাকির হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, দীর্ঘ অবকাশে আপিল বিভাগের অফিসের সময়সূচি সাপ্তাহিক ও সরকারি ছুটি ছাড়া সকাল সাড়ে ৮ টা থেকে বেলা সাড়ে ৩টা পর্যন্ত নির্ধারণ করে দিয়েছেন প্রধান বিচারপতি।
অবকাশকালীন এ সময়ে জরুরি বিষয় নিষ্পত্তির জন্য সুপ্রিম কোর্টের উভয় বিভাগে অবকাশকালীন বেঞ্চ বিচার কার্যক্রম পরিচালনা করবেন। ইতোমধ্যে প্রধান বিচারপতি আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগের জন্য অবকাশকালীন বেঞ্চ গঠন করে দিয়েছেন।
সুপ্রিম কোর্টের অতিরিক্ত রেজিস্ট্রার অরুণাভ চক্রবর্তী স্বাক্ষরিত আরেক বিজ্ঞপ্তিতে বলা হয়, অবকাশকালীন আপিল বিভাগে জরুরি মামলার বিষয়ে শুনানি ও নিষ্পত্তির জন্য বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন এবং বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীকে বিচার কার্যক্রম পরিচালনা করার জন্য মনোনীত করেছেন প্রধান বিচারপতি।
আপিল বিভাগে বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন ২৯ আগস্ট থেকে ৬ সেপ্টেম্বর, বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী ১১ সেপ্টেম্বর থেকে ২০ সেপ্টেম্বর এবং ২৬ সেপ্টেম্বর সকাল ১১টা থেকে চেম্বার কোর্টে শুনানি করবেন বলে আপিল বিভাগের বিজ্ঞপ্তিতে জানানো হয়।
সুপ্রিম কোর্টের ডেপুটি রেজিস্ট্রার (প্রশাসন ও বিচার) মো. আজিজুল হক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তি বলা হয়, প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা সুনির্দিষ্ট বিচারিক এখতিয়ার ও দিন নির্ধারণ করে দিয়ে হাইকোর্ট বিভাগে অবকাশকালীন বিভিন্ন বেঞ্চ গঠন করে দিয়েছেন। এসব বেঞ্চে অবকাশে জরুরি মামলা সংক্রান্ত মামলার শুনানি ও নিষ্পত্তি করা হবে।

/ইউআই /এমএনএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম