রাজধানীতে কিশোরীকে গণধর্ষণের ঘটনায় গ্রেফতার ২

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ সেপ্টেম্বর ২০১৭, ২০:১৫আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০১৭, ২০:১৫

ধর্ষণ রাজধানীর তুরাগে ১৩ বছর বয়সী এক কিশোরীকে গণধর্ষণের ঘটনায় দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের নাম শিপন ও রুবেল। মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) শিপন ও বুধবার রুবেলকে (১৩ সেপ্টেম্বর) রাতে তাদেরকে গ্রেফতার করা হয়।
ওই কিশোরীর বাবা জানান, তিনি পরিবার নিয়ে তুরাগ থানার নলভোগ ফুলবাড়িয়া এলাকায় একটি বস্তিতে ভাড়া থাকেন। গত ৯ সেপ্টেম্বর সন্ধ্যার পর শিপন ও রুবেলসহ আরেও কয়েকজন তার মেয়েকে পাশের বস্তির একটি রুমে নিয়ে রাতভর পালাক্রমে ধর্ষণ করে। ১০ সেপ্টেম্বর দুপুরে তাকে উদ্ধার করা হয়।
তুরাগ থানার পরিদর্শক অপারেশন মো. দুলাল হোসেন বলেন, ‘ এ ঘটনায় ১০ সেপ্টেম্বর ওই কিশোরীর বাবা তুরাগ থানায় নারী শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা করেন। এরপর মঙ্গলবার শিপনকে এবং বুধবার রুবেলকে গ্রেফতার করা হয়েছে। এদিকে মঙ্গলবার দিবাগত রাতে শারীরিক পরীক্ষার জন্য ওই কিশোরীকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। বর্তমানে তাকে ঢামেকের ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টার-ওসিসিতে ভর্তি করা হয়েছে।

/এআইবি/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম