রমনা পার্কের লেক থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ সেপ্টেম্বর ২০১৭, ২০:৪৭আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০১৭, ২০:৪৭

লাশ উদ্ধার রাজধানীর রমনা পার্কের লেক থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। তবে তার নাম-পরিচয় এখনও পাওয়া যায়নি। বুধবার (১৩ সেপ্টেম্বর) সকালে ওই ব্যক্তির লাশ উদ্ধার করা হয়। তার মৃতদেহ ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

রমনা থানার এসআই মো. খোরশেদ আলম জানান, রমনা পার্কের চাইনিজ রেস্তোরাঁর পাশে লেকের পানিতে ভাসমান অবস্থায় অজ্ঞাত পরিচয়ে এক ব্যক্তির মরদেহ দেখে নিরাপত্তাকর্মীরা থানায় খবর দেন। পরে সকাল ৯টার দিকে মৃতদেহটি উদ্ধার করা হয়। ওই ব্যক্তির পরনে নীল রঙের শার্ট ও জিন্স প্যান্ট ছিল। তার নাম-ঠিকানা জানার চেষ্টা চলছে। তার শরীরে কোনওও আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে পানিতে ডুবেই তার মৃত্যু হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন আসলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

/এআইবি/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম