রাজধানীতে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় গ্রেফতার চার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ সেপ্টেম্বর ২০১৭, ২০:১০আপডেট : ২১ সেপ্টেম্বর ২০১৭, ২০:১০

গ্রেফতারের প্রতীকী ছবি রাজধানীর রমনা ওয়ারলেস রেলগেট এলাকায় এক তরুণীকে (২০) সংঘবদ্ধভাবে ধর্ষণের ঘটনায় চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) দুপুরে তাদেরকে গ্রেফতার করা হয়। বৃহস্পতিবার দুপুরে ধর্ষণের শিকার ওই তরুণীকে ডাক্তারি পরীক্ষার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে।

গ্রেফতারকৃতরা হলেন- নাজমুল হাসান ইমান (৩২), শরিফুল ইসলাম (৩৭), একরামুল হাসান (৩৮) ও আশিকুর রহমান জীবন (৩৩)। এই ঘটনায় নয়ন (২০) নামে আরেক ব্যক্তি পলাতক রয়েছেন বলে জানায় পুলিশ।

রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি/তদন্ত) আলী হোসেন জানান, মেয়েটি বিভিন্ন অনুষ্ঠানে নাচ করতো। মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) রাতে অনুষ্ঠানের কথা বলে মেয়েটিকে মুগদার বাসা থেকে মগবাজার ওয়ারলেস রেলগেট এলাকায় একটি বাড়িতে নিয়ে যায় ওই পাঁচ যুবক। সেখানে রাতভর সংঘবদ্ধ ধর্ষণের শিকার হন বলে তরুণী অভিযোগ করেন।

/এআইবি/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম