মেডিক্যাল ভর্তি পরীক্ষা: গোয়েন্দা নজরদারিতে প্রশ্ন ফাঁসের সঙ্গে জড়িতরা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ সেপ্টেম্বর ২০১৭, ২১:৩৪আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০১৭, ২১:৩৮

 


এমবিবিএস ও বিডিএস কোর্সে ১ম বর্ষের ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে অনুষ্ঠানে আইনশৃঙ্খলা বজায় রাখা সংক্রান্ত সভা ডিক্যাল ভর্তি পরীক্ষাকে সামনে রেখে প্রশ্নফাঁস রোধে সন্দেহভাজনদের গোয়েন্দা নজদারিতে রাখা হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার আছাদুজ্জামান মিয়া। তিনি বলেন, ‘এর আগে প্রশ্ন ফাঁসের সঙ্গে জড়িত থাকার অভিযোগে ইতোপূর্বে যারা গ্রেফতার হয়েছিল ও পরে জামিনে মুক্তি পেয়েছে, তাদেরও গোয়েন্দা নজরদারিতে রাখা হয়েছে। পরীক্ষার আগের দিন কেন্দ্রের আশেপাশের ফটোকপি বন্ধ করে দেওয়াসহ কম্পিউটার দোকানগুলোর ওপর নজরদারি করা হবে।’ আগামী ৬ অক্টোবরের এমবিবিএস ও বিডিএস কোর্সে ১ম বর্ষের ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে আয়োজনে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সদর দফতরে বৃহস্পতিবার দুপুরে আইনশৃঙ্খলা বজায় রাখা সংক্রান্তে অনুষ্ঠিত সভায় তিনি এসব কথা বলেন।

ডিএমপি কমিশনার আরও বলেন, ‘প্রশ্নপত্র ফাঁসের গুজবের বিষয় কোনও তথ্য পাওয়া গেলে তাৎক্ষণিকভাবে জড়িতদের আইনের আওতায় আনতে অভিযান অব্যাহত থাকবে। পরীক্ষার দিন আজিমপুর থেকে সংসদ ভবন পর্যন্ত এবং ফার্মগেট থেকে শাহবাগ পর্যন্ত বিশেষ ট্রাফিক ব্যবস্থা গ্রহণ করা হবে, যেন যানজট নিয়ন্ত্রণে থাকে।’

ঢাকা মেডিক্যাল কলেজের আওতায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ভবন, লেকচার থিয়েটার ভবন, বিজনেস স্টাডিজ ভবন ও সামাজিক বিজ্ঞান অনুষদে পরীক্ষা অনুষ্ঠিত হবে। স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজের আওতায় ঢাকা কলেজ, গর্ভনমেন্ট ল্যাবরেটরি হাই স্কুল ও সরকারি টিচার্স ট্রেনিং কলেজ কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে। এছাড়া শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজের পরীক্ষা ইন্দিরা রোডের তেজগাঁও কলেজে, মুগদা মেডিক্যাল কলেজের পরীক্ষা মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজে এবং ঢাকা ডেন্টাল কলেজের পরীক্ষা ইডেন মহিলা কলেজে পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ৬ অক্টোবর। ঢাকায় ১০টি কেন্দ্রে এবারের এমবিবিএস ও বিডিএস কোর্সে ১ম বর্ষের ভর্তি পরীক্ষায় ৩৫ হাজার পরীক্ষার্থীর অংশ নেওয়ার করার কথা রয়েছে।

পরীক্ষা সুষ্ঠুভাবে তদারকি করতে পরীক্ষার আগে শিক্ষকদের কেন্দ্রে উপস্থিত থাকতে অনুরোধ করা হয়। পরীক্ষা কেন্দ্রের বাইরে অযথা অভিভাবকরা যেন অবস্থান না করেন, সে বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ জানানো হয়। অন্যদিকে পরীক্ষার্থীরা প্রবেশপত্র ছাড়া মোবাইল ফোন, স্মার্ট ওয়াচ, ক্যালকুলেটরসহ কোনও ইলেক্ট্রনিক্স ডিভাইস পরীক্ষা কেন্দ্রে আনতে পারবে না। প্রশ্নপত্র ফাঁসের কোনও গুজব সোশ্যাল মিডিয়ায় থাকলে বা দেখা দিলে নিকটস্থ থানা, হ্যালো সিটি অ্যাপ, ডিএমপি ফেসবুক পেজ, সাইবার সিকিউরিটি অ্যান্ড ক্রাইমের ইনবক্সে তথ্য দেওয়ার জন্য অনুরোধ করা হয় পুলিশের পক্ষ থেকে। প্রতিটি মেডিক্যাল কলেজের এমবিবিএস কোর্সে ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র কেন্দ্রে নিরাপদে পৌঁছানো এবং পরীক্ষা শেষে  উত্তরপত্র যথাস্থানে পৌঁছানোর লক্ষ্যে পুলিশ মোতায়েন থাকবে।

ডিএমপি সদর দফতরে অনুষ্ঠিত সভায় ডিএমপি’র ঊর্ধ্বতন কর্মকর্তারা ছাড়াও স্বাস্থ্য অধিদফতরের পরিচালক অধ্যাপক ডা. এম এ রশিদ, মুগদা মেডিক্যাল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মো. সামিউল ইসলাম, শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজের অধ্যক্ষ ডা. এবিএম মাকসুদুল আলম, ঢাকা মেডিক্যাল কলেজের অধ্যক্ষ অধ্যাপক খান আবুল কালাম ও উপ-অধ্যাপক ডা. শফিকুল আলম চৌধুরী, ভর্তি পরীক্ষার সমন্বয়ক ডা. আবু সালেহ মো. মহিউদ্দিন সিরাজী উপস্থিত ছিলেন।

/জেইউ/এমএনএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম