সেগুনবাগিচায় নিরাপত্তাকর্মীর রহস্যজনক মৃত্যু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ অক্টোবর ২০১৭, ২৩:৪৮আপডেট : ০২ অক্টোবর ২০১৭, ২৩:৪৮

সেগুনবাগিচা রাজধানী রমনা থানার সেগুনবাগিচায় আব্দুল আজিজ (৫৫) নামে এক নিরাপত্তাকর্মীর রহস্যজনক মৃত্যু হয়েছে। রমনা থানা পুলিশ নিহতের মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায়। সোমবার নিহতের মৃতদেহের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে।
নিহতের ভাগ্নে রাশেদ জানান, আব্দুল আজিজ ব্রেভো সিকিউরিটি গার্ড কোম্পানিতে চাকরি করতেন। রমনার ৩৪৫/সেগুনবাগিচার তৃতীয় তলায় একটি প্রতিষ্ঠানে ডিউটি করতেন তিনি। ওই প্রতিষ্ঠানের দুই কর্মচারির সঙ্গে সেখানেই একটি রুমে থাকতেন তিনি। গত বৃহস্পতিবার অফিস শেষে ওই দুই সহকর্মী বাড়ি চলে গেলে আব্দুল আজিজ একাই ছিলেন ওই অফিসের রুমে।
তিনি আরও জানান, রবিবার রাত ১১টার দিকে সহকর্মীরা বাড়ি থেকে ফিরে এসে দরজা ভেঙে দেখতে পান মেঝেতে আব্দুল আজিজের মৃতদেহ পড়ে আছে। পরে রমনা থানার এসআই হারুনুর রশিদ রাত ১টায় ঘটনাস্থল থেকে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ মর্গে পাঠান।
সুরতহাল প্রতিবেদনে পুলিশ উল্লেখ করেছে, মৃতদেহের শরীরে পচন ধরেছে। চোখ, নাখ মুখে পচে গেছে। গলার নিচে ও পেটে ফোসকা পড়া, হাতের চামড়া পচা ও রক্তাক্ত। এদিকে, সোমবার ঢামেক মর্গে নিহতের মৃতদেহের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। মর্গ সূত্র জানিয়েছে, মৃত্যুর কারণ নিশ্চিত হতে ভিসেরাসহ প্রয়োজনীয় আলামত সংগ্রহ করা হয়েছে।

/এআইবি/এমও/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম