র‌্যাব ও সিআইডি পরিচয়ে চাঁদাবাজির অভিযোগে গ্রেফতার ১

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ অক্টোবর ২০১৭, ২০:২৪আপডেট : ১৫ অক্টোবর ২০১৭, ২০:২৪

রাজধানীর শেরেবাংলা নগরের শিশুমেলা এলাকায় র‌্যাব ও সিআইডি অফিসার পরিচয় চাঁদাবাজি করার অভিযোগে মো. আবুল কালাম আজাদ ওরফে মোস্তাফিজুর রহমান (৫৯) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। রবিবার বিকাল সাড়ে ৩টার দিকে শিশুমেলা এলাকা থেকে র‌্যাব-২ এর একটি অভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করে।

র‌্যাবের হাতে গ্রেফতার হওয়া প্রতারক র‌্যাব-২ এর এএসপি মো. অহিদ উল্লাহ্ সরকার বাংলা ট্রিবিউনকে এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘গ্রেফতারকৃত মোস্তাফিজুর রহমানকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হয়েছে। র‌্যাব ও সিআইডি পরিচয় দিয়ে চাঁদা দাবির বিষয়টিও সে স্বীকার করেছে।’

তিনি আরও বলেন, ‘গ্রেফতার ব্যক্তি ২০১৫ সাল থেকে কচুক্ষেত এলাকায় রেশন সামগ্রীর ব্যবসা করত। র‌্যাব ও সিআইডির সদস্য হিসাবে পরিচয় দিয়ে ব্যবসায়ীদের সঙ্গে প্রথমে সে সম্পর্ক তৈরি করত। এরপর ব্যবসায়ীদের কাছে বাজারমূল্যের চেয়ে কম মূল্যে রেশন সামগ্রী সরবরাহ করার প্রলোভন দেখাত। সে বিশ্বাসযোগ্যতার প্রমাণের জন্য নমুনা হিসেবে প্রতিষ্ঠিত ব্যান্ডের তেল, ডাল ইত্যাদি প্রদান করত।’

তিনি আরও জানান, ব্যবসায়ীদের আগ্রহ বাড়ার পর সে তাদের বলত, রেশনের পণ্য কিনতে অগ্রিম টাকা দিতে হবে। ব্যবসায়ীরা যে পরিমান অর্ডার দিতো, ঠিক সেই পরিমাণ টাকা অগ্রিম নিতো সে। এরপর সে লাপাত্তা হয়ে যেত। এছাড়াও বাজারমূল্যের চেয়ে কমে বিভিন্ন সামগ্রী যেমন- ফ্রিজ, টিভি, সাইকেল ইত্যাদি বিক্রয়ের নামে অগ্রিম অর্ডার একইভাবে গ্রহণ করেও প্রতারণা কার্যক্রম করত সে।

র‌্যাব-২ এর এএসপি অহিদ উল্লাহ সরকার বলেন, ‘প্রতারণামূলক কার্যক্রম পরিচালনার জন্য মোস্তাফিজ র‌্যাবের সিল লাগানো বিশেষ টি-শার্ট পরত। এমনকি নিজেকে র‌্যাব ও সিআইডির একজন দায়িত্বশীল কর্মকর্তা আবার কখনও সদস্য হিসাবে মিথ্যা পরিচয় দিত।’

/এআরআর/এমও/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম