পৃথক ঘটনায় রাজধানীতে দু’জনের আত্মহত্যার অভিযোগ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ অক্টোবর ২০১৭, ১৯:২৬আপডেট : ২৭ অক্টোবর ২০১৭, ১৯:২৬

আত্মহত্যা রাজধানীতে পৃথক ঘটনায় মুগদায় মিনহাজ উদ্দিন (২০) ও ভাটারায় সবুজ মিয়া (৩৫) নামে দু’জন আত্মহত্যা করেছে বলে অভিযোগ উঠেছে। শুক্রবার ময়নাতদন্ত শেষে তাদের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
মুগদা থানার উপ পরিদর্শক (এসআই) মো. সাইফুল ইসলাম জানান, শুক্রবার সকালে মুগদা জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে মিনহাজের মৃত্যু হয়। সে উত্তর মুগদা ঝিলপাড় ৫১/১/জি, বাসায় গত বৃহস্পতিবার রাতে গলায় ফাঁস দেয়, পরে স্বজনরা তাকে উদ্ধার করে মুগদা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে সেখানে তার মৃত্যু হয়।
অপরদিকে, ভাটারা থানার উপ পরিদর্শক (এসআই) আমিনুল ইসলাম জানান, বৃহস্পতিবার বিকালে উক্ত থানার খিলবাড়ীর টেক এলাকার মোস্তফা কামালের ভাড়াটিয়ার কক্ষ থেকে সবুজ মিয়া (৩৫) নামে একজনের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়।
পরিবারের বরাদ দিয়ে ঐ কর্মকর্তা বলেন, ‘মৃতের স্ত্রী দু’দিন আগে সন্তান নিয়ে গ্রামের বাড়িতে চলে গিয়েছিলেন। সবুজ বাসায় একাই ছিলো, তবে কী কারণে সে আত্মহত্যা করেছে তা এখনও জানা যায়নি।’

/এআইবি/এমও/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক