ছুরিকাঘাতেই খুন হয়েছে মা-ছেলে: ময়নাতদন্তকারী চিকিৎসক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ নভেম্বর ২০১৭, ১৮:৫৯আপডেট : ০২ নভেম্বর ২০১৭, ১৯:০৫

রাজধানীর রমনা থানার কাকরাইলে উইলস লিটল ফ্লাওয়ার স্কুলের বিপরীত দিকের একটি বাসা থেকে উদ্ধার করা মা-ছেলের লাশের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিহতদের ময়নাতদন্ত করা হয়।

নিহত মা ও ছেলে প্রসঙ্গত, গতকাল বুধবার (১ নভেম্বর) সন্ধ্যায় নিজ বাসা থেকে শামসুন্নাহার করিম (৪৫) ও তার ছেলে শাওনের (১৯) লাশ উদ্ধার করে পুলিশ। তবে কারা কী কারণে তাদের হত্যা করেছে তা এখনও জানা যায়নি।

নিহতদের ময়নাতদন্তকারী চিকিৎসক ঢামেক হাসপাতালের ফরেনসিক বিভাগের প্রধান সহযোগী অধ্যাপক ডা. সোহেল মাহমুদ ময়নাতদন্ত শেষে জানান, মা-ছেলে ছুরিকাঘাতেই নিহত হয়েছে। দু’জনের শরীরে একাধিক ছুরিকাঘাতের চিহ্ন পাওয়া গেছে। তবে মায়ের চেয়ে ছেলের শরীরে বেশি জখম রয়েছে।

তিনি আরও জানান, মায়ের বুকের ওপরে একটি ছুরির আঘাত ছিলো, যা ফুসফুসে আঘাত হেনেছে। আর ছেলের বুকের দুইপাশেই ছুরি দিয়ে আঘাত করা হয়েছে। দু’টি আঘাতই ফুসফুস ভেদ করে গেছে। এরকম একটি আঘাতে যে কারও মৃত্যু হতে পারে।

ময়নাতদন্ত শেষে নিহতদের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। ভগ্নিপতি মো. জসীম উদ্দীন জানান, নিহতদের লাশ এখন বারডেমের হিমঘরে রাখা হবে। নিহত শামসুন্নাহারের বড় দুই ছেলে দেশের বাইরে থাকেন। তার দেশে ফেরার পর লাশ দাফনের সিদ্ধান্ত নেওয়া হবে।
আরও পড়ুন: রাজধানীতে মা-ছেলে খুন

/এআইবি/এমও/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক