‘বাবাকে মাথায় আঘাত ও মেয়েকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ নভেম্বর ২০১৭, ১৯:১২আপডেট : ০২ নভেম্বর ২০১৭, ২০:৪৫

রাজধানীর বাড্ডার ময়নারবাগের হোসেন মার্কেট এলাকার একটি বাসা থেকে উদ্ধার করা বাবা জামিল শেখ ও মেয়ে নুসরতের (৯) ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিহতদের ময়নাতদন্ত করা হয়।

নিহত বাবা ও মেয়ে ময়নাতদন্তকারী চিকিৎসক ঢামেক হাসপাতালের ফরেনসিক বিভাগের প্রধান সহযোগী অধ্যাপক ডা. সোহেল মাহমুদ ময়নাতদন্ত শেষে জানান, বাবাকে ভোঁতা কিছু দিয়ে মাথায় একাধিক আঘাত করা হয়েছে। যার ফলে তার মৃত্যু হয়েছে। তবে মেয়ের শরীরে কোনও আঘাত পাওয়া যায়নি। তাকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে।

এর আগে, গতকাল রাতে রাজধানীর রমনা থানার কাকরাইলে উইলস লিটল ফ্লাওয়ার স্কুলের বিপরীত দিকের একটি বাসা থেকে উদ্ধার করা মা-ছেলের লাশের ময়নাতদন্ত সম্পন্ন হয়। মা-ছেলে ছুরিকাঘাতেই নিহত হয়েছে, বলে জানিয়েছেন ময়নাতদন্তকারী চিকিৎসক।

উল্লেখ্য, রাজধানীর বাড্ডার ময়নারবাগের হোসেন মার্কেট এলাকার একটি বাসা থেকে বৃহস্পতিবার সকালে বাবা জামিল শেখ ও মেয়ে নুসরতের (৯) লাশ উদ্ধার করে পুলিশ। পুলিশের গুলশান বিভাগের উপ-কমিশনার মোস্তাক আহমেদ জানান, এ ঘটনায় নিহতের স্ত্রী আরজিনাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। খুব শিগগিরই এই হত্যাকাণ্ডের রহস্য উন্মোচন হবে।
আরও পড়ুন: এবার বাড্ডায় বাবা-মেয়ে খুন

/এআইবি/এমও/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক