বিমানের তিন কর্মকর্তাকে দুদকে তলব

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ নভেম্বর ২০১৭, ১৯:৪৮আপডেট : ০৫ নভেম্বর ২০১৭, ১৯:৪৯

বিমানের তিন কর্মকর্তাকে দুদকে তলব বিমান ফ্লাইট ক্যাটারিং সেন্টারের (বিএফসিসি) কেনাকেটায় অনিয়মের অভিযোগে তিন কর্মকর্তাকে তলব করেছে দুর্নীতি দমন কমিশন(দুদক)। আগামী ৮ তারিখ তাদের ডাকা হয়েছে। দুদকের পরিচালক সৈয়দ ইকবাল এই তথ্য নিশ্চিত করেছেন।
বিমানের এই তিন কর্মকর্তা হলেন, বিমান প্রিন্টিং প্রেসের বর্তমান জেনারেলে ম্যানেজার খান মোশাররফ হোসেন বিমান, বিএফসিসির বর্তমান ডেপুটি জেনারেল ম্যানেজার জামালউদ্দিন তালুকদার ও বিমানের ডেপুটি জেনারেল ম্যানেজার (প্রকিউরমেন্ট) ইকবাল হোসেন আলীজা। এর মধ্যে খান মোশাররফ হোসেন বিমান প্রিন্টিং প্রেসের জেনারেল ম্যানেজার দায়িত্ব পালনের আগে বিমান ফ্লাইট ক্যাটারিং সেন্টারেরে জেনারেল ম্যানেজারের দায়িত্বে ছিলেন।
এ প্রসঙ্গে দুদকের পরিচালক সৈয়দ ইকবাল বলেন, ‘তাদের বিরুদ্ধে তদন্ত চলছে।’
বিমানের ডেপুটি জেনারেল ম্যানেজার (প্রকিউরমেন্ট) ইকবাল হোসেন আলীজা বলেন, ‘দুদকের চিঠি পেয়েছি। তারা কোনও বিষয়ে আমার সহযোগিতা চাইলে, আমি অবশ্যই সহযোগিতা করব।’
উল্লেখ্য, সরকারি প্রতিষ্ঠানে দুর্নীতির অনুসন্ধানের ধারাবাহিকতায় ৩০ জানুয়ারি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রধান কার্যালয় বলাকা পরির্দশনে যান দুদকের পরিচালক সৈয়দ ইকবাল হোসেনের নেতৃত্বে একটি প্রতিনিধি দল।

/সিএ/এমএনএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম