শনির আখড়ায় ব্যাডমিন্টন খেলা নিয়ে বিরোধে যুবক খুন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ নভেম্বর ২০১৭, ০২:৩৫আপডেট : ২২ নভেম্বর ২০১৭, ০২:৩৯

শনির আখড়া রাজধানীর যাত্রাবাড়ীর শনির আখড়ায় ব্যাডমিন্টন খেলা নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে কাওসার আহমেদ (২০) নামে এক যুবক নিহত হয়েছেন। মঙ্গলবার রাত দশটার দিকে চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।
নিহতের মৃতদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় জড়িত একজনকে আটক করে স্থানীয় জনতা পুলিশে সোপর্দ করেছে।
নিহতের মামা বাবুল মিয়া জানান, কাওসার আহমেদ দনিয়া এলাকায় একটি মোটর গ্যারেজে কাজ করতো। দনিয়া কলেজ মাঠে ব্যাডমিন্টন খেলা নিয়ে এলাকার কয়েকজন যুবকের সঙ্গে তার বিরোধ হয়েছিল। এর জেরে মঙ্গলবার রাত সাড়ে ৯টায় শনির আখড়া বাসস্ট্যান্ডে কাওসার আহমেদকে একা পেয়ে ছুরিকাঘাত করা হয়। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রাত সাড়ে ১০টায় কাওসার আহমেদকে মৃত ঘোষণা করেন।
ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপ পরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া জানান, এ ঘটনায় দনিয়া দেশবাংলা হাসপাতালের কাছে স্থানীয় জনতা এক যুবককে আটক করেছে। নিহত কাওসার চাঁদপুরের মতলব উপজেলার বহরী দিঘীরপার গ্রামের মোশারফ আহমেদের ছেলে

/এআইবি/এমও/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
রাজশাহীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল
রাজশাহীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের