মিরপুরে পোশাক শ্রমিকের ঝুলন্ত লাশ উদ্ধার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ নভেম্বর ২০১৭, ০১:২২আপডেট : ২৫ নভেম্বর ২০১৭, ০১:৩১

ঝুলন্ত-লাশ রাজধানীর মিরপুরের পীরেরবাগে গলায় ফাঁস দেওয়া অবস্থায় আরজু বেগম (৩২) নামে এক নারী পোশাক শ্রমিকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। তার লাশ ময়না তদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। শুক্রবার (২৪ নভেম্বর) রাতে এ ঘটনা ঘটে। ঢামেক পুলিশ ফাঁড়ির এসাআই বাচ্চু মিয়া এ তথ্য জানান।
আরজু বেগমের স্বামী মোতালেব হোসেন জানান, মিরপুর থানাধীনর ২৮৩/১-গ মধ্য পীরেরবাগে তারা ভাড়া থাকেন। তার স্ত্রী ওই এলাকায় জেকে ফ্যাশন নামে একটি পোশাক কারখানায় কাজ করেন। শুক্রবার রাত ৮টার দিকে বাসার ডিস লাইনের বিলের টাকা নিয়ে তাদের মধ্যে ঝগড়া হয়। এরপরতিনি বাইরে চলে যান। রাত ৯টায় বাসায় এসে দেখেন তার স্ত্রীর মাথায় প্রতিবেশীরা পানি দিচ্ছেন। তাদের কাছ থেকে তিনি জানতে পারেন আরজু বেগম ঘরের আড়ার সঙ্গে গলায় ওড়না পেচিয়ে ফাঁস দিয়েছিলেন। প্রতিবেশীরা তাকে নামিয়েছেন। এরপর দ্রুত তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানকার চিকিৎসকরা পরীক্ষা-নিরীক্ষা করে রাত সাড়ে ১১টায় আরজু বেগমকে মৃত ঘোষণা করেন।

/এআইবি/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম