খালেদা জিয়া ও গয়েশ্বরের বিরুদ্ধে মানহানি মামলার তদন্ত প্রতিবেদন ৯ জানুয়ারি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ নভেম্বর ২০১৭, ১২:৩৭আপডেট : ৩০ নভেম্বর ২০১৭, ১২:৩৮

খালেদা জিয়া ও গয়েশ্বর চন্দ্র রায় (ফাইল ছবি) মুক্তিযুদ্ধের সংখ্যা নিয়ে বিভ্রান্তিকর তথ্য দেওয়ায় মানহানির মামলা রয়েছে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়ের বিরুদ্ধে। এর তদন্ত প্রতিবেদন ৯ জানুয়ারি জমা দেওয়ার জন্য বলেছেন আদালত। বৃহস্পতিবার (৩০ নভেম্বর) ঢাকা মহানগর হাকিম মাজহারুল হক এই আদেশ দেন।
বৃহস্পতিবার তদন্ত প্রতিবেদন নির্ধারণের দিন ছিল। কিন্তু তদন্ত কর্মকর্তা তা দেননি। এ কারণে প্রতিবেদন দেওয়ার জন্য ৯ জানুয়ারি ধার্য করেছেন আদালত।
মামলার অভিযোগে বলা হয়— ২০১৫ সালের ২১ ডিসেম্বর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল আয়োজিত এক আলোচনা সভায় অংশ নেন খালেদা জিয়া। সেখানে তার মুখে শোনা গেছে, ‘তিনি তো (বঙ্গবন্ধু) বাংলাদেশের স্বাধীনতা চাননি, তিনি পাকিস্তানের প্রধানমন্ত্রী হতে চেয়েছিলেন। প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্বাধীনতা ঘোষণা করেন। এখন বলা হয়, এত শহীদ হয়েছে। এ নিয়েও অনেক বিতর্ক আছে।’
অন্যদিকে মামলার আরেক আসামি গয়েশ্বর চন্দ্র রায় ২০১৫ সালের ২৫ ডিসেম্বর জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় বিতর্কিত মন্তব্য করেন। তিনি বলেন, ‘মুক্তিযুদ্ধে শহীদ বুদ্ধিজীবীরা নির্বোধের মতো মারা গেছে। একাত্তরের ১৪ ডিসেম্বর পর্যন্ত যারা পাকিস্তানের বেতন-ভাতা খেয়েছেন তারা নির্বোধের মতো মারা গেলেন? আর আমাদের মতো নির্বোধরা শহীদ বুদ্ধিজীবী হিসেবে তাদের কবরে ফুল দেই। আবার না দিলে পাপ হয়।’

খালেদা জিয়া ও গয়েশ্বরের এসব বক্তব্য দণ্ডবিধি ৫০০ ধারায় অপরাধ উল্লেখ করে মামলা হয়। ২০১৬ সালের ৫ জানুয়ারি ঢাকার মহানগর হাকিম আদালতে বাদী হয়ে মামলাটি করেন জননেত্রী পরিষদের সভাপতি এবি সিদ্দিক।

/টিএইচ/জেএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম