বিচারকদের দায়িত্বশীল হতে দায়িত্বরত প্রধান বিচারপতির আহ্বান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ ডিসেম্বর ২০১৭, ০২:২৭আপডেট : ০৪ ডিসেম্বর ২০১৭, ০২:২৯

দায়িত্বরত প্রধান বিচারপতি মো. আবদুল ওয়াহ্হাব মিয়া (ছবি: সংগৃহীত) বিচারাধীন মামলার জট কমিয়ে আনতে দেশের সব বিচারককে দায়িত্বশীল হওয়ার আহ্বান জানিয়েছেন দায়িত্বরত প্রধান বিচারপতি মো. আবদুল ওয়াহ্হাব মিয়া। রবিবার (৩ ডিসেম্বর) সুপ্রিম কোর্টের জাজেজ অডিটোরিয়ামে এক মতবিনিময় সভা শেষে অভিভাষণে তিনি একথা বলেন।
মামলার জট নিরসনের বিষয়ে দায়িত্বরত প্রধান বিচারপতি মো. আবদুল ওয়াহ্হাব মিঞা বলেন, ‘বিচার বিভাগের ওপর জমে থাকা মামলার জট কমাতে জামিন সংক্রান্ত বিষয়ে তাৎক্ষণিক আদেশ দিতে হবে। মামলা দ্রুত নিষ্পত্তিতে বিকল্প বিরোধ আইন অনুসরণের পাশাপাশি বিচারকদের সময়মতো এজলাসে উঠতে হবে।’
সুপ্রিম কোর্টের দেওয়া সার্কুলার অনুসরণের পাশাপাশি আইনজীবীদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার জন্য বিচারকদের পরামর্শ দিয়েছেন দায়িত্বরত প্রধান বিচারপতি। তার ভাষ্য— ‘পদোন্নোতির বিষয়ে এসিআর-এ (বার্ষিক গোপনীয় প্রতিবেদন) কারও এসিআর-এ যেন বিরূপ মন্তব্য না করা হয় সেদিকে সতর্ক হতে হবে জেলা জজদের।’
এ প্রসঙ্গ ধরে মো. আবদুল ওয়াহ্হাব মিঞা আরও বলেন, ‘মামলার দ্রুত নিষ্পত্তি করতে হবে। কারণ নিষ্পত্তির অপর্যাপ্ততা পদোন্নতির অন্তরায় হয়ে দাঁড়াতে পারে।’
গত ২২ নভেম্বর সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের অতিরিক্ত রেজিস্ট্রার (প্রশাসন ও বিচার) মোহাম্মদ নজরুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে দায়িত্বরত প্রধান বিচারপতির অভিভাষণের বিষয়ে জানানো হয়। সেই অনুযায়ী তার সঙ্গে এই মতবিনিময় সভায় অংশ নেন দেশের জেলা ও দায়রা জজ বা সমপর্যায়ের বিচার বিভাগীয় কর্মকতারা।

/বিআই/জেএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম