গাবতলী বাস টার্মিনাল এলাকা থেকে শিশু উদ্ধার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ ডিসেম্বর ২০১৭, ০২:৫৭আপডেট : ০৬ ডিসেম্বর ২০১৭, ০২:৫৯

রাজধানীর গাবতলী বাস টার্মিনাল এলাকা থেকে অজ্ঞাত আড়াই বছরের এক শিশুকে উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার রাতে উদ্ধারের পর ওই শিশুকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

গাবতলী থেকে উদ্ধার করা শিশু গাবতলী বাস টার্মিনাল এলাকার চকলেট বিক্রেতা শিরীন ওই শিশুকে যাত্রী ছাউনির নিচ থেকে কম্বল পেঁচানো অবস্থায় উদ্ধার করেন। পরে তিনি শিশুটিকে নিয়ে দারুস সালাম থানায় যান। সেখান থেকে পুলিশ শিশুটিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায়।

দারুস সালাম থানার উপ পরিদর্শক (এসআই) শরীফ বাংলা ট্রিবিউনকে ঘটনার সতত্যা নিশ্চিত করেছেন। তিনি জানান, চিকিৎসার জন্য অজ্ঞাত ওই শিশুকে মেডিক্যালের শিশু ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। শিশুটির বয়স আনুমানিক আড়াই বছর। তাকে কে বা কারা যাত্রী ছাউনির নিচে রেখে গেছে তা তদন্ত করা হবে।

/এআইবি/এমও/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম