আদালতে দেওয়া জবানবন্দি ফরহাদ মজহারেরই: ডিবির যুগ্ম কমিশনার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ ডিসেম্বর ২০১৭, ২১:০৭আপডেট : ০৯ ডিসেম্বর ২০১৭, ২২:১৯



 ডিবির যুগ্ম কমিশনার আবদুল বাতেন (ফাইল ছবি) আদালতে ১৬৪ ধারায় দেওয়া জবানবন্দি ফরহাদ মজহারের বলে দাবি করেছেন ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের যুগ্ম কমিশনার আবদুল বাতেন। তিনি বলেন, ‘ফরহাদ মজহার ম্যাজিস্ট্রেটের কাছে স্বেচ্ছায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। সেখানে কোনও পুলিশ ছিল না। সেটা যদি পুলিশ লিখে দিতো, তাহলে সেখানে তিনি ম্যাজিস্টেটের কাছে বলেননি কেন?’শনিবার (৯ ডিসেম্বর) রাতে শ্যামলিতে নিজ বাসভবনে সংবাদ সম্মেলনে ফরহাদ মজহার দাবি করেন, আদালতে দেওয়া জবানবন্দি তার নয়। তাকে ডিবি অফিসে যা লিখে দেওয়া হয়েছে, তাই আদালতে দিয়েছেন। তার এ বক্তব্যের প্রতিক্রিয়ায় তিনি বাংলা ট্রিবিউনকে এসব কথা বলেন।
ডিএমপি’র গোয়েন্দা বিভাগের এই শীর্ষ কর্মকর্তা বলেন, ‘ফরহাদ মজহারের সংবাদ সম্মেলন করার অধিকার আছে। তার কথা তিনি বলেছেন। ১৬৪ ধারায় জবানবন্দি লিখে দেওয়া পুলিশের কাজ না। এটা ম্যাজিস্ট্রেটের সামনে তিনি বক্তব্য দিয়েছেন। ম্যাজিস্ট্রেট সেটা লিখে নিয়েছেন। সেখানে কোনও পুলিশ ছিল না।’
গত ৭ ডিসেম্বর অপরাধ বিষয়ক মিথ্যা অভিযোগ উত্থাপন ও মিথ্যা মামলা করে বিভ্রান্ত ও হয়রানির করার অভিযোগ আনায় ফরহাদ মজহার ও তার স্ত্রী মানবাধিকারকর্মী ফরিদা আক্তারের বিরুদ্ধে মামলা করার আদেশ দেন আদালত। ওই দিনই মামলার বাদীর নারাজি দাখিলের জন্য সময়ের আবেদন নামঞ্জুর করে পুলিশের দেওয়া চূড়ান্ত প্রতিবেদন গ্রহণ করে ঢাকা মহানগর হাকিম খুরশীদ আলম এ আদেশ দেন।
উল্লেখ্য, গত ৩ জুলাই ভোররাতে শ্যামলীর  রিং রোডের হক গার্ডেনের নিজ বাসা থেকে বের হন ফরহাদ মজহার। এরপর ভোর ৫টা ২৯ মিনিটে তিনি তার স্ত্রীকে ফোন করে জানান, ‘ফরিদা, ওরা আমাকে নিয়ে যাচ্ছে। ওরা আমাকে মেরে ফেলবে।’ পরে তার স্ত্রী আদাবর থানায় অভিযোগ করেন। অভিযোগের পরিপ্রেক্ষিতে সোমবার রাতে র‌্যাব-৬ যশোর নওয়াপাড়া থেকে তাকে উদ্ধার করে। পরে তাকে আদাবর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। এরপর তাকে মিন্টো রোডের গোয়েন্দা কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। ফরহাদ মজহার নিখোঁজ হওয়ার বিষয়ে তার স্ত্রীর করা যে জিডিটি মামলা আকারে নেওয়া হয় তার পরিপ্রেক্ষিতে ভিকটিম হিসেবে ফরহাদ মজহার আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দেন।

/জেইউ/এমএনএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
একদিনে হামে আর ৪ মৃত্যু
একদিনে হামে আর ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী