মোহাম্মদপুরে আহত অবস্থায় গৃহকর্মী উদ্ধার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ ডিসেম্বর ২০১৭, ২২:৫৮আপডেট : ১৭ ডিসেম্বর ২০১৭, ২২:৫৮

রাজধানীর মোহাম্মদপুরের স্যার সৈয়দ রোডের একটি বাড়ি থেকে লাকী আক্তার (১৩) নামে এক গৃহকর্মীকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে। রবিবার সন্ধ্যায় তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। গৃহকর্মী লাকী আক্তার ৬/৩ স্যার সৈয়দ রোডের ৯তলা ভবনের দ্বিতীয় তলায় তাসলিমা বেগমের বাসায় গৃহকর্মী হিসাবে থাকতো।

গৃহকর্মী উদ্ধার ওই বাড়ির কেয়ারটেকার আলামিন জানান, রবিবার বিকাল সোয়া ৪টায় বাসার পাশের একটি টিনশেডের ওপরে লাকি আক্তারকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। তাকে গুরুতর অবস্থায় উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতাল ও পরে রাত সাড়ে ৭টায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির দায়িত্বরত উপ পরিদর্শক (এসআই) বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘লাকি আক্তারের জ্ঞান ফিরলে জানা যাবে সে কিভাবে পড়েছে। ধারণা করা হচ্ছে সে ওপর থেকে পড়ে গিয়ে আহত হয়েছে।’

/এআইবি/এমও/
সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী