ফিরে আসার পর প্রাথমিকভাবে যা বললেন উৎপল

আমানুর রহমান রনি ও রাফসান জানি
২০ ডিসেম্বর ২০১৭, ০১:৩৫আপডেট : ২০ ডিসেম্বর ২০১৭, ০৩:৩৯

নিখোঁজ হওয়ার দুই মাস ১০ দিন পর খোঁজ মিলেছে সাংবাদিক উৎপল দাসের। মঙ্গলবার রাতে নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জে তাকে পাওয়া যায়। এরপর বাংলা ট্রিবিউনের সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে কথা হয় উৎপলের।

ফিরে আসার পর বন্ধুদের সঙ্গে উৎপল (মাঝে), ছবি: সংগৃহীত উৎপল বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমি রাত সাড়ে ১১টার দিকে নারায়ণগঞ্জে ভুলতা আসি। বাড়ি যাওয়ার উদ্দেশে রওয়ানা হওয়ার কথা ছিল এখান থেকে। তবে গাড়ির টিকিট পাইনি। এরপর রূপগঞ্জ পুলিশ আমাকে থানায় নিয়ে এসেছে।’
এখন কেমন আছেন? জানতে চাইলে তিনি বলেন, ‘আমি ভালো আছি, দেখলে বুঝবেন।’

নারায়ণগঞ্জ এসে কিছু খেয়েছেন কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘পানি খেয়েছি। ক্ষুধা নাই।’

বাড়ি যাবার টাকা আছে কিনা, জানতে চাইলে তিনি বলেন, ‘পকেটে যে ৩০০ টাকা ছিল, সেটাই আছে। টাকা লাগবে না।’

নারায়ণগঞ্জে আমাদের সংবাদকর্মীদের আসতে হবে কিনা, এর জবাবে উৎপল তার ঘনিষ্ঠ কয়েকজন সাংবাদিকের নাম বলেন, যারা রূপগঞ্জের পথে রওয়ানা হয়েছেন।

উৎপল আরও বলেন, ‘যারা আমাকে ধরে নিয়েছিল, তারা আমার মোবাইল নিয়ে যায়। এরপর কি হয়েছে আমি জানি না। তারা কি করেছে জানি না। তারা আমার কাছে টাকা চাইতো। আমার কাছে মোবাইল ছিল না। আজ আমাকে চোখ বেঁধে মাইক্রোবাসে করে এখানে নিয়ে আসে। চোখ খুলে দেওয়ার পর আমি বুঝতে পারি এটা ভুলতা, নারায়ণগঞ্জ।’

তিনি আরও বলেন, ‘পুলিশ বর্তমানে আমাকে পুলিশ ফাঁড়িতে বসিয়ে রেখেছে। পরিচিত কেউ এলে তারা আমাকে বুঝিয়ে দিবে। এখানে কোনও ভয় নেই।’

উল্লেখ্য, গত ১০ অক্টোবর রাজধানী থেকে নিখোঁজ হয়েছিলেন সাংবাদিক উৎপল দাস। উৎপল ঢাকার ফকিরাপুল এলাকায় একটি ভাড়া বাসায় থাকতেন। তার গ্রামের বাড়ি নরসিংদীর রায়পুরার রাধানগরে। নিখোঁজের ঘটনায় গত ২২ ও ২৩ অক্টোবর মতিঝিল থানায় দুটি পৃথক সাধারণ ডায়েরি করা হয় তার পরিবার ও প্রতিষ্ঠানের পক্ষে।
আরও পড়ুন: খোঁজ মিলেছে সাংবাদিক উৎপল দাসের

/এমও/এমপি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম