মায়ের কোলে উৎপল

আমির হুসাইন স্মিথ, নারায়ণগঞ্জ
২০ ডিসেম্বর ২০১৭, ০২:৫৩আপডেট : ২০ ডিসেম্বর ২০১৭, ০৩:৫৩

মায়ের কোলে উৎপল (ছবি: প্রতিনিধি) মায়ের কোল ফিরে পেয়েছেন সাংবাদিক উৎপল। নিখোঁজ হওয়ার দুই মাস ১০ দিন পর নারায়ণগঞ্জের রূপগঞ্জের ভুলতায় তার সন্ধান পাওয়ার খবর পেয়ে ছুটে আসেন পরিবারের সদস্যরা। রাত ২টা ২০ মিনিটে ভুলতা পুলিশ ফাঁড়িতে এসেই উৎপলকে জড়িয়ে ধরেন তার মা।

এ সময় উৎপলের বাবা ও বোনসহ পরিবারের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। পরে ভুলতা পুলিশ ফাঁড়ি থেকে উৎপলকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়। এরপর একটি মাইক্রোবাসে করে উৎপলকে নিয়ে তার স্বজনরা বাড়ির উদ্দেশে রওয়ানা দেন।

ছেলেকে জড়িয়ে ধরে কাঁদছেন মা (ছবি: প্রতিনিধি) এর আগে উৎপল বাংলা ট্রিবিউনকে বলেন, ‘যারা আমাকে ধরে নিয়েছিল, তারা আমার মোবাইল নিয়ে যায়। এরপর কি হয়েছে আমি জানি না। তারা কি করেছে জানি না। তারা আমার কাছে টাকা চাইতো। আমার কাছে মোবাইল ছিল না। আজ আমাকে চোখ বেঁধে মাইক্রোবাসে করে এখানে নিয়ে আসে। চোখ খুলে দেওয়ার পর আমি বুঝতে পারি এটা ভুলতা, নারায়ণগঞ্জ।’

মা-বাবার সঙ্গে উৎপল (ছবি: প্রতিনিধি) উল্লেখ্য, গত ১০ অক্টোবর রাজধানী থেকে নিখোঁজ হয়েছিলেন সাংবাদিক উৎপল দাস। উৎপল ঢাকার ফকিরাপুল এলাকায় একটি ভাড়া বাসায় থাকতেন। তার গ্রামের বাড়ি নরসিংদীর রায়পুরার রাধানগরে। নিখোঁজের ঘটনায় গত ২২ ও ২৩ অক্টোবর মতিঝিল থানায় দুটি পৃথক সাধারণ ডায়েরি করা হয় তার পরিবার ও প্রতিষ্ঠানের পক্ষ থেকে।

/এমও/এমপি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম