রাজধানীতে ইস্পাত কারখানায় বিস্ফোরণ, ৭ শ্রমিক দগ্ধ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ ডিসেম্বর ২০১৭, ০৯:৩৪আপডেট : ২৩ ডিসেম্বর ২০১৭, ০৯:৩৮

আগুন রাজধানীর শ্যামপুরে রহিমা ইস্পাত নামের একটি কারখানায় বিস্ফোরণের ঘটনা ঘটেছে। শুক্রবার দিনগত রাত দেড়টার দিকে এই ঘটনা ঘটে। এসময় সাত শ্রমিক দগ্ধ হন। তাদের তিন জনকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।

ঢামেক পুলিশ ফাঁড়ির ইন্সপেক্টর বাচ্চু মিয়া বাংলা ট্রিবিউনকে জানান, রহিমা ইস্পাতে লোহা গলানোর চুলা (যা বার্টি নামেও পরিচিত) বিস্ফোরিত হয়। এ সময় কর্মরত সাত শ্রমিক আগুনে দগ্ধ হন। ঘটনার পরপরই ফায়ার সার্ভিসের কর্মীরা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। রাত আড়াইটার দিতে শ্রমিকদের ঢামেকে আনা হয়।

দগ্ধ শ্রমিকরা হলেন-নজরুল ইসলাম (২৮), গাফফার (২৪), আহমেদ আলী (৩০), জামাল (৩৩), সোহেল (৪৫), রমজান (২৯) ও শামীম (৪২)।

এর মধ্যে নজরুল ইসলামের শরীরের ১৫%, গাফফার ও আহমেদ আলীর ১২% পুড়ে গেছে। তাদের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।

/এআইবি/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম