বিনিশার লাশ নেপালে, ‘অধিকতর তদন্ত’ দাবি দূতাবাসের

রাফসান জানি
২৪ ডিসেম্বর ২০১৭, ২৩:১১আপডেট : ২৪ ডিসেম্বর ২০১৭, ২৩:১৩

বিনিশা শাহ রাজধানীর পাইওনিয়ার ডেন্টাল কলেজের হোস্টেলে নিহত শিক্ষার্থী বিনিশা শাহ’র লাশ নেপাল পৌঁছেছে। রবিবার রাত ৮টায় বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে বিনিশার লাশ নেপাল নিয়ে যান তার ভাই নরেন্দ্র শাহ। এর আগে বেলা ১১টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গ থেকে  নরেন্দ্র শাহ’র কাছে লাশ হস্তান্তর করা হয়। এদিকে, বিনিশার মৃত্যুর ঘটনায় ‘অধিকতর তদন্তে’র দাবি জানিয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) বরাবর চিঠি দিয়েছে নেপাল দূতাবাস।

উল্লেখ্য, গত ১৯ ডিসেম্বর পাইওনিয়ার ডেন্টাল কলেজের হোস্টেলে নিজ কক্ষ থেকে নেপালি শিক্ষার্থী বিনিশা শাহ’র ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। ওইদিন কলেজে পরীক্ষা চলাকালে  নির্ধারিত সময়ের আগেই হোস্টেলে চলে আসেন বিনিশা। পরে তার রুমমেট রোখসা হোস্টেলে ফিরে কক্ষটি ভেতর থেকে বন্ধ পান। বিকল্প চাবি দিয়ে দরজা খুলে কক্ষে ঢুকে বিনিশাকে ঝুলন্ত অবস্থায় দেখেন তিনি। খবর পেয়ে ভাটারা থানা পুলিশ লাশ উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজের মর্গে পাঠায়। এ ঘটনায় ভাটারা থানায় একটি অপমৃত্যুর মামলা করে পুলিশ।

ময়নাতদন্তসহ সব আইনি প্রক্রিয়া শেষে বিনিশার ভাইয়ের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে। পাশাপাশি মরদেহ নেপালে পাঠানোর বিষটিও নিশ্চিত করেছেন পাইওনিয়ার ডেন্টাল কলেজের চেয়ারম্যান ডা. রাকিবুল হাসান ও ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান।

চেয়ারম্যান ডা. রাকিবুল হাসান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘কলেজ প্রশাসনের খরচে বিনিশা শাহের লাশ তার পরিবারের কাছে পাঠানোর ব্যবস্থা করা হয়েছে। আজ বেলা ১১টার দিকে তার ভাইয়ের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।’

ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান বলেন, ‘লাশ তার ভাইয়ের কাছে হস্তান্তর করা হয়েছে। বিকেল পাঁচটায় বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে নেপাল যাওয়ার কথা রয়েছে।’

তবে বিকেল পাঁচটায় নেপালের উদ্দেশে বিমান ছেড়ে যাওয়ার কথা থাকলেও তা দেরি করে ৮টায় ছেড়ে গেছে বলে সিভিল এভিয়েশন ফ্লাইট ইনকোয়ারি বিভাগ থেকে জানানো হয়েছে। তারা জানান, মূলত বিজি ০৭১ ফ্লাইটটি বেলা ১১টায় ছেড়ে যাওয়ার কথা ছিল। তা দেরি করে বিকাল পাঁচটায় করা হয়েছিল। পরবর্তী সময়ে আবার পরিবর্তন করে রাত ৮টায় করা হয়েছে।

এদিকে বিনিশা শাহ মৃত্যুর ঘটনায় ‘অধিকতর তদন্ত’ চেয়ে ডিএমপিতে চিঠি পাঠিয়েছে ঢাকাস্থ নেপাল দূতাবাস। দেশটির দূতাবাসের পলিটিক্যাল সেক্রেটারি দিলি আচারে বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমাদের কাছে বিনিশার ভাই অভিযোগ করেছেন, তার মৃত্যুর পেছনে অন্য কোনও কারণ থাকতে পারে। তাই আমরা অধিকতর তদন্ত চেয়ে ডিএমপিতে চিঠি দিয়ে জানিয়েছি।’

বিদেশি শিক্ষার্থীর মৃত্যুর বিষয়টি গুরুত্বসহ তদন্ত করা হচ্ছে বলে জানান ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনারের (ডিসি) মাসুদুর রহমান।

দূতাবাস থেকে অধিকতর তদন্তের জন্য ডিএমপিতে চিঠি দেওয়া হলেও ময়নাতদন্তের প্রাথমিক প্রতিবেদনে আত্মহত্যা বলে মন্তব্য করেছেন ঢামেকের ফরেনসিক বিভাগের প্রধান সহকারী অধ্যাপক ডা. সোহেল মাহমুদ। তিনি শনিবার (২৩ ডিসেম্বর) দুপুরে বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমাদের ফরেনসিকের কোনও প্রক্রিয়া বাকি নেই। আমরা আজ পোস্টমর্টেমের প্রাথমিক রিপোর্টও দিয়ে দিয়েছি। ভিসেরা ও ডিএনএ প্রোফালাইজেশনের জন্য পাঠিয়েছি। এগুলোর রিপোর্ট এলে ফাইনাল মত জানাব। প্রাথমিকভাবে আমাদের কাছে মনে হয়েছে, হ্যাঙ্গিং (ফাঁস দেওয়া)। এরপরও বাকি রিপোর্টগুলো এলে চূড়ান্ত রিপোর্ট দেব। লাশ নিয়ে যাওয়ার জন্য আর কোনও প্রক্রিয়া বাকি নেই। তারা যেকোনও সময় চাইলে নিয়ে যেতে পারবেন।’

 

/এমএনএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম