বৈদ্যুতিক সরঞ্জামের আড়ালে ক্যান্সারের নকল ওষুধ আমদানি, গ্রেফতার ৩

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ ডিসেম্বর ২০১৭, ১৩:২৮আপডেট : ২৯ ডিসেম্বর ২০১৭, ১৩:৪২

উদ্ধার করা নকল ওষুধ রাজধানীর তাঁতীবাজার এলাকা থেকে ক্যান্সারের বিপুল পরিমাণ নকল ওষুধসহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত (সিআইডি) বিভাগ। বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) রাতে তাদের গ্রেফতার করা হয়।  গ্রেফতারকৃত হলেন, রুহুল আমিন ওরফে দুলাল চৌধুরী (৪৬), নিখিল রাজ বংশী (৪৪) ও মো. সাঈদ।

শুক্রবার সকাল সাড়ে ১১টায় সিআইডির সদর দফতরে এই তদন্ত সংস্থার অর্গানাইজড ক্রাইমের বিশেষ পুলিশ সুপার মোল্যা নজরুল ইসলাম এক সংবাদ ব্রিফিংয়ে এই তথ্য জানান।

নকল ওষুধ তিনি বলেন, ‘দেশের বিভিন্ন নামি কোম্পানির ওষুধ চীনে নকল করে বানানো হয়। দেশের একটি অসাধু চক্র চীনে এসব ওষুধ প্রস্তুত করায়। এরপর তারা বৈদ্যুতিক সরঞ্জামের কথা বলে তা আমদানি করে।  এসব নকল ওষুধ মানুষের জীবননাশের কারণ। আমরা একটি চালানসহ তিনজনকে গ্রেফতার করেছি। তারা স্বীকার করছে, বেশি লাভের আশায় এসব নকল ওষুধ চীনে থেকে তৈরি করে দেশে আনছে তারা।’

আটক তিনজন তিন ধরনের ওষুধ উদ্ধার করা হয়েছে। প্রায় ৪০ হাজার ওষুধের পাতা বস্তায় করে একটি বাসায় রাখা হয়েছিল। সেখান থেকে সিআইডি এসব জব্দ করে।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে স্পেশাল অ্যাক্টে কোতোয়ালি থানায় মামলা করা হয়েছে।

/এআরআর/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম