পুলিশের এসআই (নিরস্ত্র) পরীক্ষায় ১ হাজার ৫১১ প্রার্থী উত্তীর্ণ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩১ ডিসেম্বর ২০১৭, ১৭:৫৫আপডেট : ৩১ ডিসেম্বর ২০১৭, ১৮:২৩

পুলিশের এসআই (নিরস্ত্র) পরীক্ষায় ১ হাজার ৫১১ প্রার্থী উত্তীর্ণ ২০১৬ সালের পুলিশের উপ-পরিদর্শক (এসআই-নিরস্ত্র) পদে নিয়োগ পরীক্ষার লিখিত, বুদ্ধিমত্তা ও মৌখিক পরীক্ষার চূড়ান্ত ফল প্রকাশিত হয়েছে। চূড়ান্তভাবে ১ হাজার ৫১১ জন প্রার্থী উত্তীর্ণ হয়েছেন। রবিবার বাংলাদেশ পুলিশের ওয়েব সাইটে এই ফল প্রকাশ করা হয়েছে।

ফল প্রকাশের সঙ্গে আরও জানানো হয়েছে, প্রার্থীদের স্বাস্থ্য পরীক্ষা ও ভিআর করার পর এক বছরের মৌলিক প্রশিক্ষণ গ্রহণ করতে হবে। এক বছর মৌলিক প্রশিক্ষণের পর উত্তীর্ণদের শিক্ষানবিস হিসেবে নিয়োগ দেওয়া হবে। দুই বছর শিক্ষানবিস সফলভাবে সম্পন্নকারীদের স্থায়ী হিসাবে নিয়োগ দেওয়া হবে। বহিরাগত ক্যাডেট এসআই (নিরস্ত্র) পদে প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের স্বাস্থ্য পরীক্ষা ও ভিআর ফরম পূরণ সংশ্লিষ্ট রেঞ্জ ডিআইজির মাধ্যমে সম্পন্ন করা হবে। সংশ্লিষ্ট ডিআইজি প্রার্থীদের স্বাস্থ্য পরীক্ষা ও ভিআর করার জন্য নির্বাচিত প্রার্থীদের যথা সময় অবহিত করবেন। পরীক্ষার ফল দেখা যাবে http://www.police.gov.bd/recruitment/2016.pdf এই লিংকে।

/এআরআর/ এমএনএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম