রাজধানীর ধোলাইখাল এলাকায় অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে মো. মোসলেম (৩৫) নামে এক ব্যক্তি ৪৪ হাজার টাকা খুইয়েছেন। বুধবার (১০ ডিসেম্বর) এ ঘটনা ঘটে। পরে সকাল ১০টার দিকে মোসলেমকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির এসআই মো. বাচ্চু মিয়া এ তথ্য জানিয়েছেন।
উদ্ধারকারী মফিজুল ইসলাম জানান, বুধবার সকালে ধোলাইখাল এলাকায় মোসলেম অচেতন অবস্থায় পড়েছিল। সেখান থেকে তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নেওয়া হয়।
অসুস্থ মোসলেম বলেন, আমি গাড়ির পার্স কেনার জন্য ময়মনসিংহ জেলার ত্রিশাল থেকে রাজধানীর ধোলাইখালে এসেছিলাম। আমার কাছে ৪৪ হাজার টাকা ছিল, এখন আর নেই। এর বেশি তিনি আর কিছু বলতে পারেননি।








