প্রধান বিচারপতির পদ শূন্য থাকা সংক্রান্ত রিটের শুনানি রবিবার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ জানুয়ারি ২০১৮, ১৩:১৫আপডেট : ১৮ জানুয়ারি ২০১৮, ১৩:৫৯

সুপ্রিম কোর্ট প্রধান বিচারপতির পদ শূন্য থাকা অসাংবিধানিক ঘোষণা চেয়ে দায়ের করা রিটের শুনানির জন্য আগামী রবিবার (২১ জানুয়ারি) দিন ধার্য করেছেন আদালত। বিচারপতি জিনাত আরা ও বিচারপতি কাজী মো. ইজারুল হক আকন্দের সমন্বয়ে গঠিত হাইকোর্টের বেঞ্চ আজ বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) এই আদেশ দেন।

আদেশের বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেন রিটকারী আইনজীবী ইউনুস আলী আকন্দ। প্রধান বিচারপতির পদ শূন্য থাকা এবং নিয়োগ না দেওয়া কেন অসাংবিধনিক ঘোষণা করা হবে না, সংবিধানের ৯৫ অনুচ্ছেদ অনুযায়ী আইনজীবী থেকে প্রধান বিচারপতিসহ বিচারপতি নিয়োগে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে কেন নির্দেশ দেওয়া হবে না- তা জানতে চাওয়া হয়েছে রিট আবেদনে।

এই রিটে মন্ত্রিপরিষদ সচিব, রাষ্ট্রপতির সচিব, প্রধানমন্ত্রীর সচিব ও সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেলসহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়েছে।   

এর আগে গত বুধবার (৩ জানুয়ারি) সকালে হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিটটি দায়ের করেন সুপ্রিম কোর্টের আইনজীবী ইউনুস আলী আকন্দ। রিট দায়েরের পর তিনি বলেন, ‘১৯৭২ সালের পর সংবিধানের ৯৫ অনুচ্ছেদ অনুসারে দেশের আইনজীবীদের মধ্য থেকে আপিল বিভাগের বা প্রধান বিচারপতির নিয়োগ দেওয়া হয়নি। এছাড়াও দীর্ঘদিন ধরে প্রধান বিচারপতির পদ শূন্য রয়েছে। তাই হাইকোর্টে একটি রিট দায়ের করেছি।’

/বিআই/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম