উচ্চস্বরে গান-বাজনার প্রতিবাদ করায় ‘হত্যা’: আসামিরা একদিনের রিমান্ডে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ জানুয়ারি ২০১৮, ১৭:৪২আপডেট : ২০ জানুয়ারি ২০১৮, ১৭:৪২

রাজধানীর ওয়ারীতে বিয়ের অনুষ্ঠানে উচ্চস্বরে গান-বাজনার প্রতিবাদ করায় নাজমুল হক (৬৫) নামে বৃদ্ধকে হত্যার অভিযোগে আসামি জাহিদ ও সাজ্জাদ হোসেনের ১ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। শনিবার (২০ জানুয়ারি) ঢাকা মহানগর হাকিম ফাহাদবিন আমীন চৌধুরী এই আদেশ দেন।

নিহত নাজমুল হক একই সঙ্গে গ্রেফতারকৃত অপর আসামি রাইয়ান ইয়াসমিন ও আলতাফকে (৭০) কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। আদালতের ওয়ারী থানার ভারপ্রাপ্ত সাধারণ নিবন্ধন কর্মকর্তা আশরাফ এই তথ্য জানান।

তিনি বলেন, ‘আসামি রাইয়ান ইয়াসমিন নারী ও আলতাফ বৃদ্ধ হওয়ায় আদালত তাদের রিমান্ড নামুঞ্জুর করে কারাগারে পাঠায়।’ শনিবার দুপুরে আদালতে ওয়ারী থানার পুলিশের উপ-পরিদর্শক হারুন উর রশিদ আসামিদের ১০ দিনের রিমান্ডের আবেদন করেন।

এদিকে, নিহত নাজমুল হকের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। শনিবার বিকেল ৩টার দিকে ময়নাতদন্ত শেষে নিহতের স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করা হয়। ময়নাতদন্ত করেন মিডফোর্ড হাসপাতালের পোস্টমর্টেম স্পেশালিস্ট প্রভাষক ডা. ফারজানা শারমীন। তবে ঠিক কি কারণে মৃত্যু হয়েছে এ বিষয়ে কোনও মন্তব্য করতে রাজি হননি তিনি।

উল্লেখ্য, রাজধানীর ওয়ারীতে বিয়ের অনুষ্ঠানে উচ্চস্বরে গান-বাজনার প্রতিবাদ করায় গোপীবাগের রামকৃষ্ণ মিশন রোডের ৪৪ নম্বর বাড়ির সামনে শুক্রবার সকালে পিটিয়ে হত্যা করা হয় নাজমুল হক (৬৫) নামের এক বৃদ্ধকে। তিনি একজন অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা ছিলেন।
আরও পড়ুন: উচ্চস্বরে গান বাজানোর ‘প্রতিবাদ করায় মারধর’: বৃদ্ধের মৃত্যু, গ্রেফতার ৪

/টিএইচ/আরজে/এমও/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম