খালেদা জিয়াসহ চার জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ২৫ ফেব্রুয়ারি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ জানুয়ারি ২০১৮, ১৭:৩৫আপডেট : ২১ জানুয়ারি ২০১৮, ১৭:৩৭

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া (ফাইল ছবি) নাশকতার একটি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ চার জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিল পিছিয়ে আগামী ২৫ ফেব্রুয়ারি দিন ধার্য করেছেন আদালত। রবিবার (২১ জানুয়ারি) ঢাকা মহানগর হাকিম খুরশীদ আলম এর আদালত এই আদেশ দেন।

রবিবার মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল। কিন্ত গুলশান থানা পুলিশের পরিদর্শক প্রতিবেদন জমা না দেওয়ায় আদালত এই নতুন দিন ধার্য করেন। আদালতের বেঞ্চ সহকারী আজমল হোসেন এ খবর নিশ্চিত করেছেন।
আজমল হোসেন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘২০১৫ সালের ২ ফেব্রুয়ারি বাংলাদেশ জননেত্রী পরিষদের সভাপতি এবি সিদ্দিকী মামলাটি করেন। বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের সারাদেশে হরতাল-অবরোধে ৪২ জনকে পুড়িয়ে মারার অভিযোগে দণ্ডবিধি ৩০২, ১০৯ ও ১২০ (বি) ধারায় তিনি হত্যা মামলাটি করেছিলেন।’

আজমল হোসেন জানান, মামলার অভিযুক্ত অন্য আসামিরা হলো ঢাবির সাবেক ভিসি প্রফেসর এমাজউদ্দীন আহমদ, বিএনপির সাবেক ভাইস চেয়ারম্যান শমসের মবিন চৌধুরী ও স্থায়ী কমিটির সদস্য রফিকুল ইসলাম মিয়া।

/টিএইচ/এনআই/
সম্পর্কিত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বশেষ খবর
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের