আইজিপি বদল এ সপ্তাহেই

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ জানুয়ারি ২০১৮, ২৩:৪০আপডেট : ২৫ জানুয়ারি ২০১৮, ১১:০৭

আইজিপি এ কে এম শহীদুল হক (ফাইল ছবি) পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হকের মেয়াদ শেষ হচ্ছে আগামী ৩১ জানুয়ারি। তার মেয়াদ যে আর বাড়ছে না তা প্রায় নিশ্চিত। তবে এ দায়িত্বে কাকে দেখা যাবে তা এখনও নিশ্চিত করেননি সংশ্লিষ্ট কেউ।
যদিও স্পেশাল ব্রাঞ্চের অ্যাডিশনাল আইজিপি ড. জাবেদ পাটোয়ারির নাম আলোচিত হচ্ছে বেশি। ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের মধ্যে বর্তমানে সবচেয়ে সিনিয়র কর্মকর্তা তিনি। এ কে এম শহীদুল হক আইজিপি হওয়ার সময়ও তার নাম শোনা গিয়েছিল। কিন্তু তখন তিনি আইজিপি হতে পারেননি।
বর্তমান সরকারের শেষ সময়ে পুলিশ বাহিনীর প্রধান হিসেবে কে দায়িত্ব পালন করবেন তা নির্ভর করছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ওপর। তার দফতরে এখন আইজিপি চূড়ান্তের ফাইলটি রয়েছে বলে বাংলা ট্রিবিউনকে জানান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন দায়িত্বশীল কর্মকর্তা। বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) কিংবা আগামী সপ্তাহের প্রথম দিকেই নতুন আইজিপি কে হচ্ছেন তা চূড়ান্তভাবে জানা যেতে পারে।
আইজিপি বদলের কথা শোনা যাচ্ছিল এক বছর আগে ধরে। গত বছরের শেষ প্রান্তে এসে বিষয়টি সরব হয়। জাবেদ পাটোয়ারি ছাড়াও এ সময় আইজিপি হিসেবে আরও যাদের নাম শোনা গিয়েছিল তারা হচ্ছেন অ্যাডিশনাল আইজি (প্রশাসন) মোখলেসুর রহমান, র‌্যাবের মহাপরিচালক বেনজির আহমেদ ও ডিএমপি কমিশনার মো.আছাদুজ্জামান মিয়া।
২০১৪ সালের ৩১ ডিসেম্বর আইজিপি পদে যোগ দেন এ কে এম শহীদুল হক। এর আগে অ্যাডিশনাল আইজি (প্রশাসন) ও ঢাকা মহানগর পুলিশের কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন তিনি।

/এনএল/জেইউ/জেএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম