ডেমরায় বিধবাকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ জানুয়ারি ২০১৮, ২১:৪৬আপডেট : ২৭ জানুয়ারি ২০১৮, ২১:৪৯

গণধর্ষণ রাজধানীর ডেমরা স্টাফ কোয়ার্টার এলাকায় ৩২ বছর বয়সী এক বিধবা সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। গতকাল শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে। রাতেই ওই নারীকে ভর্তি করা হয়েছে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি)।
ওই নারী জানান, শুক্রবার রাতে পূর্ব পরিচিত হেলালসহ ৪জন তার বাসায় আসে। এরপর তারা তাকে জোরপূর্বক ধর্ষণ করে। খবর পেয়ে স্বজনরা উদ্ধার করে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান।
এ ঘটনায় থানায় লিখিত কোনও অভিযোগ না এলেও পুলিশ ঘটনাটি সম্পর্কে খোঁজ নিচ্ছে বলে জানিয়েছেন ডেমরা থানার পরিদর্শক (তদন্ত) মো. সেলিম। তিনি বলেন, ‘আমাদের এখানে কোনও অভিযোগ এখনও আসেনি। আমরা ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল, হাসপাতাল ও ওই নারীর প্রতিবেশিদের সঙ্গে কথা বলেছি। অভিযোগ পেলে এ ঘটনায় যথাযথ প্রক্রিয়ায় ব্যবস্থা নেওয়া হবে।’

/এআইবি/আরজে/এমও/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম