মনজিল মোরসেদের ‘জনস্বার্থ মামলার রায়’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ জানুয়ারি ২০১৮, ০৭:৪৭আপডেট : ২৯ জানুয়ারি ২০১৮, ০৭:৪৯

‘জনস্বার্থ মামলার রায়’ বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে লেখক ও অতিথিরা (ছবি: সংগৃহীত) সুপ্রিম কোর্টের গুরুত্বপূর্ণ ৪৭টি রিট মামলার রায়ের সংকলন নিয়ে প্রকাশিত হলো অ্যাডভোকেট মনজিল মোরসেদের গ্রন্থ ‘জনস্বার্থ মামলার রায়’। রবিবার (২৮ জানুয়ারি) সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ভবনের শহীদ শফিউর রহমান মিলনায়তনে এর মোড়ক খোলেন সাবেক প্রধান বিচারপতি মো. তাফাজ্জাল ইসলাম।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিচারপতি তাফাজ্জাল ইসলাম বলেন, ‘বইটিতে অনেক গুরুত্বপূর্ণ বিষয় সন্নিবেশিত হয়েছে। এটা আমাদের আইনজীবীদের জন্য নজির হয়ে থাকবে। অনেক বিচারপ্রার্থী রিট মামলা নিয়ে আদালতে আসেন, তারা মনজিল মোরসেদের বইটির মাধ্যমে সমস্যা থেকে পরিত্রাণ পাবেন বলে আমার বিশ্বাস।’

অ্যাডভোকেট মনজিল মোরসেদ জানান, বইটিতে স্থান পেয়েছে জনস্বার্থ মামলায় সুপ্রিম কোর্টের দেওয়া বিভিন্ন গুরুত্বপূর্ণ ৪৭টি মামলার রায়। মোড়ক উন্মোচনের পর চার দিন সুপ্রিম কোর্ট বার ভবনে বইটি সংগ্রহ করা যাবে বিশেষ ছাড়ে। এটি প্রকাশ করেছে হাক্কানি পাবলিশার্স।

রবিবারের অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সুপ্রিম কোর্ট বারের সভাপতি অ্যাডভোকেট জয়নুল আবেদিন, ব্যারিস্টার এম আমীর-উল ইসলাম, জ্যেষ্ঠ আইনজীবী এবিএম নুরুল ইসলাম ও ব্যারিস্টার মওদুদ আহমদ।

/বিআই/জেএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম