প্রিজন ভ্যানে হামলার ঘটনায় পুলিশের দুই মামলা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩১ জানুয়ারি ২০১৮, ০৪:৪৭আপডেট : ৩১ জানুয়ারি ২০১৮, ০৪:৪৭

রাজধানীর হাইকোর্ট এলাকায় পুলিশের প্রিজন ভ্যানে হামলা ও ছাত্রদলের দুই কর্মীকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় পৃথক দু’টি মামলা দায়ের করেছে পুলিশ। মঙ্গলবার গভীর রাতে শাহবাগ থানায় এই দুই মামলা দায়ের করা হয়।

প্রিজন ভ্যানে হামলা শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, প্রিজন ভ্যানে হামলা ও ছাত্রদল কর্মীকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। মামলা নম্বর ৫৭ ও ৫৮। থানার উপ পরিদর্শক (এসআই) রহিদুল ইসলাম ও চম্পক বাদী হয়ে মামলা দু’টি দায়ের করেছেন।

তিনি আরও জানান, মামলায় বিএনপির শীর্ষ অনেক নেতাকর্মীর নাম উল্লেখ করে সাত-আটশ’ অজ্ঞাতনামা আসামি করা হয়েছে। এর মধ্যে প্রিজন ভ্যানে হামলার পর শাহাবাগ ও রমনা থানাসহ আশেপাশের এলাকায় অভিযান চালিয়ে আটক ৬৯ জনও রয়েছে।

এর আগে, মঙ্গলবার (৩০ জানুয়ারি) বিকাল পৌনে চারটার দিকে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলার শুনানি শেষে আদালত থেকে গুলশানে ফিরছিলেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। এসময় হাইকোর্ট এলাকায় আগে থেকে জড়ো হওয়া বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা পুলিশের একটি প্রিজন ভ্যানে হামলা চালান। তারা প্রিজন ভ্যান ভাঙচুর করে ভেতরে থাকা ছাত্রদলের দুই কর্মীকে ছিনিয়ে নিয়ে যান। এঘটনায় শাহবাগ থানার এএসআই হান্নান এবং একজন কনস্টেবল আহত হন। এসময় বিএনপির নেতাকর্মীরা পুলিশের একটি রাইফেলও ভেঙে ফেলে।

উল্লেখ্য, জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলার শুনানি শেষে খালেদা জিয়া আদালত থেকে ফেরার পথে গত দুই মাসে এ নিয়ে চতুর্থবারের মতো এমন সংঘর্ষের ঘটনা ঘটলো। 

/এনএল/এমও/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম