ক্যান্সারে আক্রান্ত বাবা গ্রিনলাইফে, অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে ছেলে ঢামেকে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ ফেব্রুয়ারি ২০১৮, ০৭:১২আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০১৮, ১২:৩৩
image

অজ্ঞান পার্টি বাবা ক্যান্সারের রোগী, গ্রিন লাইফ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তার চিকিৎসার জন্য টাকা নিয়ে হাসপাতালে যাওয়ার পথে অজ্ঞান পার্টির খপ্পরে পরে সর্বস্ব হারিয়েছেন ছেলে মো.সোহাগ (৩৫)। তিনি এখন চিকিৎসাধীন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে।

ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক মো. বাচ্চু মিয়া এ তথ্য নিশ্চিত করেন।

সোহাগকে অজ্ঞান পার্টির কাছ থেকে উদ্ধার করেন তার চাচাতো ভাই মামুন। তিনি জানান, সোহাগ মুন্সীগঞ্জেরর হাষারার ‘রিক এনজিও’র  ব্রাঞ্চ ম্যানেজার। তার বাবা আব্দুর রশিদ ক্যান্সার রোগে আক্রান্ত হয়ে রাজধানীর গ্রীনরোডের ‘গ্রিন লাইফ হাসপাতালে’ ভর্তি রয়েছেন। 

তিনি বলেন, শনিবারই সোহাগের বাবার রিলিজ হওয়ার কথা ছিল। সোহাগ টাকা জোগাড় করে বাবার কাছে যাওয়ার জন্য গুলিস্তান থেকে ৭ নম্বর রোডের বাস উঠেন। পথিমধ্যে বাসে অজ্ঞান পার্টির খপ্পরে পড়েন তিনি। পরে গাবতলীতে তাকে অচেতন অবস্থায় পাওয়া যায়। পথচারীদের মাধ্যমে মুঠোফোনে সংবাদ পাওয়ার পর সেখান তাকে উদ্ধার করে সন্ধ্যা পৌনে ৬টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তার কাছে থাকা ৩৫ হাজার টাকা আর পাওয়া যায়নি।

/এআইবি/এমএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম