শাহজালালে ভারতীয় নাগরিকের কাছ থেকে ২ কেজি স্বর্ণ উদ্ধার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ ফেব্রুয়ারি ২০১৮, ০৩:০৪আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০১৮, ০৩:০৪

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ব্যাংকক-চট্টগ্রাম-ঢাকা ফ্লাইটে চট্টগ্রাম থেকে আসা ভারতীয় যাত্রী কুলদীপ সিং এর কাছ থেকে ২ কেজি স্বর্ণ উদ্ধার করেছে ঢাকা কাস্টম হাউস। মঙ্গলবার রাতে এ তথ্য নিশ্চিত করেছেন ঢাকা কাস্টম হাউসের সহকারী কমিশনার সাইদুল ইসলাম।

উদ্ধার করা স্বর্ণ সাইদুল ইসলাম বলেন, ‘শাহজালালে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রিজেন্ট এয়ারওয়েজের (RX787) ফ্লাইটে ব্যাংকক থেকে চট্টগ্রাম হয়ে ঢাকায় আসা ভারতীয় এক যাত্রীর কাছ থেকে ৫০০ গ্রাম ওজনের মোট ৪টি স্বর্ণবার আটক করা হয়েছে।’

সাইদুল ইসলাম আরও বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে কাস্টম হাউসের কর্মকর্তারা অভ্যন্তরীণ চ্যানেলে আসার পর ভারতীয় ওই যাত্রীকে শনাক্ত করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওই যাত্রী স্বর্ণ থাকার কথা অস্বীকার করে। পরে স্ক্যান করে এবং শরীর তল্লাশি করে তার জুতা থেকে ৫০০ গ্রাম ওজনের ৪টি স্বর্ণবার উদ্ধার করে। আটক স্বর্ণের আনুমানিক বাজার মূল্য প্রায় ১ কোটি টাকা। এই আটকের ঘটনায় শুল্ক আইন, ১৯৬৯ অনুযায়ী ব্যবস্থা প্রক্রিয়াধীন।’

/সিএ/এমও/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম