আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে রাজধানীসহ সারাদেশে আরও ২০ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। এছাড়া আরও ৫ প্লাটুন রিজার্ভ হিসেবে রাখা হয়েছে। বিজিবির জনসংযোগ কর্মকর্তা মুহসীন রেজা বৃহস্পতিবার সন্ধ্যায় বাংলা ট্রিবিউনকে এই খবর নিশ্চিত করেছেন।
বিজিবির জনসংযোগ কর্মকর্তা মুহসীন রেজা জানান, বুধবার (০৭ ফেব্রুয়ারি) সারাদেশে ৭৯ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছিল। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার দুর্নীতির মামলার রায়কে কেন্দ্র করে নিয়মিত আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি বিজিবি মোতায়েন করা হয়েছে।
আরও পড়তে পারেন:
রাজধানীসহ সারাদেশে বিজিবি মোতায়েন







