রাজধানীসহ সারাদেশে বিজিবি মোতায়েন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ ফেব্রুয়ারি ২০১৮, ১৭:৩০আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০১৮, ১৯:৪১

বিজিবি মোতায়েন (ফাইল ছবি)

জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার রায়কে সামনে রেখে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে বিজিবি মোতায়েন করা হয়েছে। সন্ধ্যা পর্যন্ত ঢাকাসহ সারাদেশে ৭৯ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে। বিজিবির সদর দফতর থেকে এ তথ্য জানানো হয়েছে।
বিজিবির জনসংযোগ কর্মকর্তা মুহাম্মদ মোহসিন রেজা বাংলা ট্রিবিউনকে জানান, আইনশৃঙ্খলা রক্ষায় অন্যান্য বাহিনীর পাশাপাশি বিজিবির সদস্যরাও ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে দায়িত্ব পালন করবেন।
জেলা প্রশাসনের অনুরোধে সিরাজগঞ্জে ৩ প্লাটুন, বগুড়ায় ৩ প্লাটুন, নারায়ণগঞ্জে ৩ প্লাটুন, নোয়াখালীতে ১ প্লাটুন, লক্ষ্মীপুরে ১ প্লাটুন, চাঁদপুরে ১ প্লাটুন, কিশোরগঞ্জে ১ প্লাটুন, ফেনীতে ২ প্লাটুন, বরিশালে ১ প্লাটুন, পিরোজপুরে ১ প্লাটুন, সাতক্ষীরায় ২ প্লাটুন, বাগেরহাটে ১ প্লাটুন, নাটোরে ১ প্লাটুন, পাবনায় ২ প্লাটুন, খুলনায় ৪ প্লাটুন, রাজশাহীতে ৪ প্লাটুন, গাইবান্ধায় ২ প্লাটুন, কুড়িগ্রামে ১ প্লাটুন, নীলফামারীতে ২ প্লাটুন, ব্রাহ্মনবাড়িয়ায় ২ প্লাটুন, চট্টগ্রামে ৭ প্লাটুন, খাগড়াছড়িতে ৪ প্লাটুন ও কক্সবাজারে ৫ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয় দুপুরের পর থেকেই। এছাড়া আইনশৃঙ্খলা রক্ষায় সহায়তার লক্ষ্যে জেলা প্রশাসনের অনুরোধে রাজধানী ঢাকায় বুধবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ২০ প্লাটুন বিজিবি মোতায়েন থাকবে। এছাড়াও আরও ৫ প্লাটুন বিজিবি সদস্য স্ট্যান্ডবাই রাখা হয়েছে।

/জেইউ/এমএনএইচ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী