প্রাথমিক বিদ্যালয়ের ১২৭ কর্মচারীর চাকরি রাজস্ব খাতে স্থানান্তরের নির্দেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ ফেব্রুয়ারি ২০১৮, ১৮:৫১আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০১৮, ১৮:৫৫

সুপ্রিম কোর্ট প্রাথমিক বিদালয়ের ১২৭ জন দফতরি কাম প্রহরীর চাকরি রাজস্ব খাতে স্থানান্তরের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। রবিবার এ সংক্রান্ত এক রুলের শুনানি শেষে বিচারপতি মো. আশফাকুল ইসলাম ও বিচারপতি কেএম কামরুল কাদেরের  হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুন ও নাছির উদ্দিন খান সম্রাট। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল আল আমীন সরকার।

এর আগে সরকার ২০১২ সালে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দফতরি কাম প্রহরী নিয়োগের নীতিমালা তৈরি করে। এরপর সারাদেশে ৩৬ হাজার পদ সৃষ্টি করে সংশ্লিষ্টদের অস্থায়ী ভিত্তিতে নিয়োগ দেওয়া হয়। পরে এ অবস্থা থেকে চাকরি রাজস্ব খাতে স্থানান্তর চেয়ে রিট দায়ের করা হয়।

‘বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কর্মচারী কল্যাণ সমিতি’র সভাপতি সাধনকান্তি বাড়ই, সাধারণ সম্পাদক নাছির উদ্দিন মোল্লাসহ মোট ১২৭ জন এই রিট দায়ের করেন।

পরে রিটের প্রাথমিক শুনানি নিয়ে দেশের বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দফতরি পদে অস্থায়ী ভিত্তিতে কর্মরত ১২৭ জনের চাকরি কেন রাজস্ব খাতে স্থানান্তর করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেন। সেই রুলের শুনানি শেষে রবিবার রায় দেন হাইকোর্ট।

/বিআই/এমএনএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম