গোলাম দস্তগীরের বিদ্যালয়ের সভাপতি পদ কেন অবৈধ নয়: হাইকোর্ট

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ ফেব্রুয়ারি ২০১৮, ২১:৩৩আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০১৮, ২১:৩৩

মগবাজার গার্লস হাইস্কুলের ম্যানেজিং কমিটিতে সংসদ সদস্য গোলাম দস্তগীর গাজীর সভাপতি পদে থাকা কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। একইসঙ্গে সংসদ সদস্য গোলাম দস্তগীর গাজীসহ সংশ্লিষ্ট পাঁচজনকে এই রুলের জবাব দিতে নির্দেশ দিয়েছেন আদালত।

গোলাম দস্তগীর গাজী রবিবার এক রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে বিচারপতি সালমা মাসুদ চৌধুরী ও বিচারপতি এ কে এম জহিরুল হকের নেতৃত্বাধীন হাইকোর্টের দ্বৈত বেঞ্চ এই আদেশ দেন। আদালতে রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট ড. ইউনুছ আলী আকন্দ।

ইউনুছ আলী আকন্দ বলেন, ‘২০১৬ সালের ১ জুন সুপ্রিম কোর্টের এক রায়ে কোনও সংসদ সদস্য স্কুল-কলেজের গভর্নিং বডি, ম্যানেজিং কমিটির সভাপতি থাকতে পারবে না বলে রায় ঘোষণা করা হয়েছিলো। কিন্তু সংসদ সদস্য গোলাম দস্তগীর গাজী সেই রায় উপেক্ষা করে ২০১৬ সালের ১৭ আগস্ট মগবাজার গার্লস হাইস্কুলের সভাপতি হন।’

পরে ওই সংসদ সদস্যের সভাপতি পদে থাকার বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট দায়ের করা হয়। সেই রিটের শুনানি নিয়ে আদালত রবিবার রুল জারি করেন বলে জানান তিনি।

/বিআই/এমও/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম