শেকৃবিতে ছাত্রলীগের দুই গ্রুপে সংঘর্ষ, শিক্ষকসহ আহত ১১

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ ফেব্রুয়ারি ২০১৮, ০১:৪৭আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০১৮, ১১:৪৭

আহত বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হাছানুজ্জামান শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে (শেকৃবি) ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। ক্যান্টিনে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ সংঘর্ষ হয়। সংঘর্ষে ভাঙচুর করা হয় দুটি হলের অধিকাংশ কক্ষ। এতে আহত হন অন্তত ১০ জন শিক্ষার্থী। এছাড়া সংঘর্ষ থামাতে গিয়ে মাথায় আঘাত পেয়ে সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হাছানুজ্জামান আকন্দ।
রবিবার (১১ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এ সংঘর্ষের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে বিশ্ববিদ্যালয় এলাকায় অবস্থান করছে পুলিশ।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, ক্যান্টিনে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি এস এম মাসুদুর রহমান মিঠু ও সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমানের গ্রুপের মধ্যে এ সংঘর্ষ হয়। প্রথমে কাজী নজরুল ইসলাম হল ও পরবর্তীতে শেরে বাংলা হলে ভাঙচুর চালায় ছাত্রলীগের নেতাকর্মীরা। হলের সামনে থাকা বেশ কয়েকটি মোটরসাইকেল ও হলের কক্ষ ভাঙচুর করা হয়। সংঘর্ষে আহত হয় অন্তত দশ জন শিক্ষার্থী। এদিকে সংঘর্ষ থামাতে গিয়ে মাথায় আঘাত পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক প্রফেসর হাছানুজ্জামান আকন্দ।
এ ব্যাপারে শেকৃবি শাখা ছাত্রলীগের সভাপতি এস এম মাসুদুর রহমান মিঠুর মোবাইলে যোগাযোগের চেষ্টা করা হলে তার ফোন বন্ধ পাওয়া যায়। অপরদিকে সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমান বলেন, এ বিষয়ে পরে কথা বলবো।
রাত ১২টার দিকে পরিস্থিতি স্বাভাবিক রাখতে ক্যাম্পাসে অবস্থান করছিলেন শেরেবাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গণেশ গোপাল বিশ্বাস। তিনি বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ছাত্রলীগের নিজেদের মধ্যে ঝামেলা হয়েছিল। পরিস্থিতি এখন স্বাভাবিক। ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ রয়েছে।’

/আরজে/ এআর/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী