রামপুরায় বাসচাপায় সাইকেল আরোহী নিহত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ ফেব্রুয়ারি ২০১৮, ১৭:১৪আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০১৮, ১৮:০৪

রাজধানীর রামপুরায় বাসের চাপায় মো. সোলেমান হোসেন মঞ্জু (৩২) নামে এক বাইসাইকেল আরোহী নিহত হয়েছেন। রবিবার দিবাগত রাতে এ দুর্ঘটনা ঘটে। সোমবার দুপুরে ময়নাতদন্ত শেষে নিহতের মৃতদেহ স্বজনরা নিয়ে গেছেন।

রামপুরা রামপুরা থানার উপ-পরিদর্শক (এসআই) মো. হানিফ উদ্দিন জানান, রবিবার দিবাগত রাত আনুমানিক সোয়া একটার দিকে কাজ শেষে হাতিরঝিল হয়ে পশ্চিম রামপুরার ডিআইটি সড়ক দিয়ে খিলগাঁও গোড়ানের বাসায় বাইসাইকেলযোগে যাচ্ছিলেন সোলেমান। যাওয়ার পথে মদিনা হোটেলের সামনে মালিবাগ থেকে বাড্ডামুখী একটি বাস তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। পরে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা রাত ২টায় তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের চাচাতো ভাই মো. সেলিম জানান, সোলেমান একটি প্রাইভেট ফার্মে চাকরি করতেন। সেখান থেকে রাতে বাসায় ফেরার পথে দুর্ঘটনার শিকার হন। তার গ্রামের বাড়ি গাইবান্ধা জেলার সাদুল্লাহ্পুর উপজেলার এনায়েতপুর গ্রামে।

/এআইবি/এমও/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম