৮ মার্চ থেকে মোবাইল ফোনে কথা বলতে পারবেন বন্দিরা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ ফেব্রুয়ারি ২০১৮, ০১:৩৬আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০১৮, ১২:৫২

টাঙ্গাইল জেলা কারাগারে বন্দিদের মোবাইল বুথ আগামী ৮ মার্চ থেকে কারাগারে বসেই বন্দিরা স্বজনদের সঙ্গে মোবাইল ফোনে কথা বলতে পারবেন। পাইলট প্রকল্প হিসেবে টাঙ্গাইল জেলা কারাগারে চালু হচ্ছে এই মোবাইল ফোন সেবা। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল পরীক্ষামূলকভাবে এ সেবাটি উদ্বোধন করবেন। বৃহস্পতিবার টাঙ্গাইল জেলা কারাগারের জেল সুপার মোহাম্মদ মঞ্জুর হোসাইন বাংলা ট্রিবিউনকে এ তথ্য জানিয়েছেন।

টাঙ্গাইলের জেল সুপার বলেন, কারা অধিদফতর থেকে আমরা জানতে পেরেছি  ‘স্বরাষ্ট্রমন্ত্রী আগামী ৮ মার্চ সময় দিয়েছেন। আশা করছি ওইদিনই পাইলট প্রকল্প হিসেবে এ কার্যক্রম উদ্বোধন করা হবে।’ তিনি বলেন, ‘সফটওয়্যার ডেভেলপমেন্ট, সার্ভার স্থাপন, বুথ তৈরিসহ মোবাইল ফোন সেবার জন্য সেখানে যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।’

সাধারণ বন্দিরা এ সুবিধার আওতায় থাকলেও জঙ্গি বা শীর্ষ সন্ত্রাসীরা কারও সঙ্গেই মোবাইল ফোনে কথা বলার সুযোগ পাবেন না বলে জানান টাঙ্গাইলের জেল সুপার। 

আরও পড়ুন: বন্দিরাও কথা বলবেন মোবাইল ফোনে

/আরজে/এমএনএইচ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক