মারমা তরুণীকে ধর্ষণের বিচার দাবি নারী নেত্রীদের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ ফেব্রুয়ারি ২০১৮, ১৫:৩৯আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০১৮, ১৬:০০

মারমা তরুণীকে ধর্ষণের বিচার দাবি নারী নেত্রীদের বিলাইছড়িতে দুই মারমা বোনকে ধর্ষণ এবং যৌন নির্যাতনের প্রতিবাদ ও বিচারের দাবিতে এক গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে পার্বত্য চট্টগ্রামসহ সারাদেশে নারী নির্যাতনের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানান বক্তারা। 

গোলটেবিল বৈঠকের আয়োজন করে সমাজতান্ত্রিক মহিলা ফোরাম, সিপিবি নারী সেল, হিল উইমেন্স ফেডারেশন। এছাড়াও এতে অংশগ্রহণ করেন ছাত্র ফেডারেশন, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টসহ বেশ কিছু পাহাড়ি সংগঠনের নেতারা। 

বৈঠকে বক্তরা গত ২১ জানুয়ারি রাঙামাটি জেলার বিলাইছড়ি উপজেলার ওরাছড়ি গ্রামে তল্লাশি চালানোর নামে বাড়িতে ঢুকে অস্ত্রের মুখে দুই বোনকে ধর্ষণ ও যৌন নিপীড়ন করা হয়েছে বলে অভিযোগ করেন। তারা বলেন, এ ঘটনায় ২৬ দিন পার হয়ে গেলেও জড়িত কাউকে এখন পর্যন্ত  গ্রেফতার করা হয়নি।

বৈঠকে এক লিখিত বক্তব্যে বলা হয়, ‘হিল উইমেন্স ফেডারেশনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক কল্পনা চাকমাকে ১১৯৬ সালে অপহরণ করা হয়। কিন্তু ২১ বছর পেরিয়ে গেলেও এখন পর্যন্ত এর কোনও বিচার হয়নি। এভাবে আরও অনেক মেয়েকে ধর্ষণ, হত্যা, খুন করা হলে আজ পর্যন্ত তার কোনও বিচার হয়নি। এই প্রেক্ষাপটে সুষ্ঠু বিচার পাওয়া নিয়ে আমাদের মনে শঙ্কা তৈরি হচ্ছে।’ 

বৈঠকে বক্তরা বলেন, ‘পরিকল্পনা করে এসব হত্যা, ধর্ষণ করা হচ্ছে। না হলে এর বিচার করা হতো। এসব ঘটনায় জড়িতদের খুঁজে বের করা হতো। এসব নিপীড়নের খবরও মিডিয়াতে খুব একটা আসে না।’ 

গোলটেবিল বৈঠকে উপস্থিত ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের শিক্ষক আনু মোহাম্মদ, প্রকৌশলী শম্পা বসু, অধ্যাপক আকমল হোসেন, নিরুপাসহ বিভিন্ন ছাত্রসংগঠনের নেতারা।

 

 

/এএইচআর/এফএস/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম