সিসি ক্যামেরাযুক্ত প্রাইভেট কারে টহল দেবে পুলিশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ ফেব্রুয়ারি ২০১৮, ১৮:০০আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০১৮, ১৮:২২

সিসি ক্যামেরাযুক্ত প্রাইভেট কারের রেপ্লিকা হস্তান্তর অনুষ্ঠানে ডিএমপি কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া (ছবি: সংগৃহীত) রাজধানীতে নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে এবার সড়কে সিসি ক্যামেরাযুক্ত প্রাইভেট কারে (সার্ভিলেন্স কার) টহল দেবে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। প্রাথমিকভাবে বারিধারা ও কূটনৈতিক এলাকায় পেট্রোলিং করবেন তারা। পরবর্তী সময়ে অন্যান্য এলাকায়ও এ ধরনের গাড়িতে চড়ে তাদের টহল দিতে দেখা যাবে।

পুলিশের মোবিলিটি ও সক্ষমতা বৃদ্ধিতে ডিএমপি’র গুলশান বিভাগকে মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে দুটি অত্যাধুনিক নতুন প্রাইভেট কার দিয়েছে সাউথইস্ট ব্যাংক। ডিএমপি’র গণমাধ্যম শাখার উপকমিশনার (ডিসি) মাসুদুর রহমান এই তথ্য নিশ্চিত করেছেন। ডিএমপি’র হেডকোয়ার্টার্সে পুলিশ কমিশনার মো. আছাদুজ্জামান মিয়ার কাছে গাড়ি দুটি হস্তান্তর করেন ব্যাংকটির অতিরিক্ত এমডি মোহাম্মদ গোফরান।

এই সার্ভিলেন্স কারে (নজরদারি গাড়ি) অত্যাধুনিক সিসি ক্যামেরা সংযুক্ত করা হয়েছে। এটাই গাড়িটির বৈশিষ্ট্য। এগুলোর মাধ্যমে সার্বক্ষণিক ৩৬০ ডিগ্রিতে চারপাশ পর্যবেক্ষণ করা যাবে। ভবিষ্যতে সেন্ট্রাল কমান্ড সেন্টার থেকে গাড়ির সিসি ক্যামেরা চালানো হবে বলেও জানিয়েছেন ডিএমপি’র গণমাধ্যম শাখার উপকমিশনার (ডিসি)।

এদিকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গাড়ি দুটি পেয়ে সাউথইস্ট ব্যাংক লিমিটেডের পরিচালনা পর্ষদকে ধন্যবাদ জানিয়েছেন পুলিশের কমিশনার। তিনি বলেছেন, ‘পুলিশের মোবিলিটি ও সক্ষমতা বৃদ্ধিতে এসব গাড়ি সহায়ক হয়েছে। পুলিশের সক্ষমতা বৃদ্ধি না পেলে অপরাধ প্রবণতা বেড়ে যাবে। দেশে আইনি শাসন প্রতিষ্ঠা ও নাগরিকদের মনের সব সংশয় আর ভয়ভীতি দূর করাই আমাদের লক্ষ্য।’

সাউথইস্ট ব্যাংকের অতিরিক্ত এমডি বলেন, ‘সাউথইস্ট ব্যাংক পরিবার সবসময় মানুষের কল্যাণে কাজ করে। এবার আমাদের ব্যাংকের সিএসআর কর্মসূচির আওতায় ডিএমপিকে দুটি গাড়ি উপহার দিতে পেরে আমরা আনন্দিত। ভবিষ্যতেও আমাদের এ ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে।’

এ সময় আরও ছিলেন ডিএমপি ও সাউথইস্ট ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

/এআরআর/জেএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম