খালেদা জিয়ার আপিল বৃহস্পতিবারের কার্য তালিকায়

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ ফেব্রুয়ারি ২০১৮, ২০:৫৯আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০১৮, ২১:০১

খালেদা জিয়া (ফাইল ছবি) জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় বিচারিক আদালতের দেওয়া রায়ের বিরুদ্ধে খালেদা জিয়ার দায়ের করা আপিলের গ্রহণযোগ্যতা শুনানির জন্য আগামী বৃহস্পতিবারের কার্য তালিকায় (কজ লিস্ট) রাখা হয়েছে। মঙ্গলবার রাতে মামলাটি শুনানির জন্য হাইকোর্টের একটি নির্ধারিত বেঞ্চের ৬ নম্বরে রাখা হয়। এর ফলে আগামী বৃহস্পতিবার খালেদা জিয়ার আপিল গ্রহণের ওপর শুনানি হচ্ছে বলে জানিয়েছেন তার আইনজীবী ব্যারিস্টার একেএম এহসানুর রহমান।
এর আগে বিকেলে আপিল আবেদনটি বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি সহিদুল করিমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে মেনশন (উল্লেখ) করেন অ্যাডভোকেট জয়নুল আবেদীন।
তখন আদালত জানিয়েছিলেন, মামলাটি শুনানির জন্য আগামী বৃহস্পতিবারের কার্য তালিকায় রাখা হবে। এর পরিপ্রেক্ষিতেই মামলাটি শুনানির জন্য হাইকোর্টের তালিকায় উঠে আসে।

/বিআই/এমএনএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম