অবৈধ পানির ব্যবসা: ৫ প্রতিষ্ঠানের আড়াই লাখ টাকা জরিমানা, সাত জনের কারাদণ্ড

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ ফেব্রুয়ারি ২০১৮, ১৯:২৮আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০১৮, ১৯:৩০

অবৈধভাবে পানির ব্যবসা পরিচালনা করায় রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় অভিযান চালিয়ে ৫টি প্রতিষ্ঠানকে দুই লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে এর সঙ্গে জড়িত ৭ জনকে বিভিন্ন মেয়াদে সাজা ও দুই হাজার পানির জার ধ্বংস করা হয়েছে।

অবৈধ পানির জার ধ্বংস বৃহস্পতিবার দিনভর বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইন্সটিটিউশন (বিএসটিআই) ও র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান (র‌্যাব) হেড কোয়ার্টারের যৌথ উদ্যোগে পরিচালিত এক ভ্রাম্যমাণ আদালতে এ অর্থ জরিমানা ও সাজা দেয়। ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্বে দেন র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম।

অভিযানে যাত্রাবাড়ীর ধলপুরের সেইফ ড্রিংকিং ওয়াটার, দক্ষিণ যাত্রাবাড়ী ইউনিক ড্রিংকিং ওয়াটার, সায়েদাবাদ রেল গেটের বিক্রমপুর ড্রিংকিং ওয়াটার, দক্ষিণ যাত্রাবাড়ীর আল হুমাইন ড্রিংকিং ওয়াটার ও একই এলাকার কাজলা রোডের রিদম ড্রিংকিং ওয়াটারকে বিএসটিআই এর অনুমোদন না থাকায় ও অপরিশোধিত পানির ব্যবসা করায় প্রতিষ্ঠানগুলোর ২ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি এর সঙ্গে জড়িত ৭ ব্যক্তিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়। বন্ধ করে দেওয়া হয় ২টি কারখানা। এ সময় আরও দুই হাজার পানি ভর্তি জার ধ্বংস করা হয়।

বিএসটিআই এর পরিচালক (সিএম) প্রকৌশলী এসএম ইসহাক আলী বলেন, ‘আইন ভেঙে অবৈধভাবে ব্যবসা করায় প্রতিষ্ঠাগুলোর জরিমানা করা হয়েছে। পাশাপাশি এর সঙ্গে জড়িত ৭ ব্যক্তিকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে। বিএসটিআই এর এরূপ অভিযান আরও জোরদার করা হবে।’

/এসএস/এমও/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লিতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লিতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান