বিপন্ন প্রজাতির কচ্ছপ বিক্রির অপরাধে তিন জনকে ৯ মাসের কারাদণ্ড

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ ফেব্রুয়ারি ২০১৮, ১৫:২১আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০১৮, ১৫:৪১

বিপন্ন প্রজাতির কচ্ছপ বিক্রেতাদের ধরেছে র‌্যাব-১০-এর ভ্রাম্যমাণ আদালত (ছবি: ফোকাস বাংলা) কেনাবেচা নিষিদ্ধ এমন বিপন্ন প্রজাতির কচ্ছপ বিক্রির অপরাধে তিন জনকে ৯ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে র‌্যাব-১০-এর ভ্রাম্যমাণ আদালত। তারা হলো দীপক নন্দী, পনির চন্দ্র দাস ও ময়না রানি। শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) সকাল ৯টায় রাজধানীর শাঁখারিবাজারে এক অভিযান চালায় র‌্যাব।
এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন র‌্যাব সদর দফতরের নির্বাহী মাজিস্ট্রেট সারওয়ার আলম। তিনি জানান, ১২ থেকে ১৪ জনের একটি চক্র বেশ কিছুদিন ধরে মুন্সীগঞ্জ ও নরসিংদী থেকে এসব কচ্ছপ শিকার করে শাঁখারিবাজারে বিক্রি করে আসছিল। আজ অভিযান চালিয়ে তাদের আটক করে কারাদণ্ড দেওয়া হয়েছে।

দণ্ডপ্রাপ্তদের মধ্যে পনির চন্দ্রকে আগে একই অপরাধে ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছিল বলে জানান বণ্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের পরিদর্শক অসীম কুমার মল্লিক। তিনি বলেন, ‘চার মাস জেলে থাকার পর জামিন নিয়ে বেরিয়ে এসেছে সে। কিন্তু এখন আবার একই অপরাধে ধরা পড়লো।’

বণ্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের পরিদর্শক আরও জানান, আটক ব্যক্তিদের কাছ থেকে উদ্ধার করা কচ্ছপগুলো বিপন্ন প্রজাতির। এগুলোকে জাতীয় উদ্যানে ছেড়ে দেওয়া হবে।

/আরজে/জেএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম