ড. মইনুলসহ এনবিআরের ৬ কমিশনারকে বদলি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ ফেব্রুয়ারি ২০১৮, ১৮:০২আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০১৮, ২০:২৯

ড. মইনুলসহ এনবিআরের ৬ কমিশনারকে বদলি শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের মহাপরিচালক ড. মইনুল খানসহ ৬ কমিশনারকে বদলি করেছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। এছাড়া একজনকে পদোন্নতি দেওয়া হয়েছে। রবিবার (২৫ ফেব্রুয়ারি) এনবিআরের দ্বিতীয় সচিব (শুল্ক ও ভ্যাট প্রশাসন-১) মো. শামসুদ্দীন স্বাক্ষরিত এ সংক্রান্ত পৃথক প্রজ্ঞাপনে এই তথ্য জানা গেছে।

এনবিআরের আদেশ অনুযায়ী, শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের মহাপরিচালক ড. মইনুল খানকে ঢাকা শুল্ক মূল্যায়ন ও অভ্যন্তরীণ নিরীক্ষায় কমিশনার হিসেবে বদলি করা হয়েছে। এছাড়া কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, ঢাকা (উত্তর) কমিশনার মো. মাসুদ সাদিককে কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, খুলনায় বদলি করা হয়েছে। একইসঙ্গে ঢাকা কাস্টমস এক্সাইজ ও ভ্যাট আপিলাত ট্রাইব্যুনালের সদস্য (কমিশনার) জাকিয়া সুলতানাকে কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, ঢাকা (উত্তর) বদলি করা হয়েছে। কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, ঢাকা (পশ্চিম)-এর কমিশনার ড. মো. সহিদুল ইসলামকে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের মহাপরিচালক হিসেবে বদলি করা হয়েছে। একইসঙ্গে ঢাকা শুল্ক মূল্যায়ন ও অভ্যন্তরীণ নিরীক্ষা কমিশনারেটের কমিশনার এসএম হুমায়ুন কবিরকে কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, ঢাকা (পশ্চিম) বদলি করা হয়েছে।

এর বাইরে কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, খুলনার কমিশনার কেএম অহিদুল আলমকে কাস্টমস এক্সাইজ ও ভ্যাট আপিলাত ট্রাইব্যুনাল, ঢাকার সদস্য (টেকনিক্যাল) এবং পরবর্তী পদায়নের জন্য অভ্যন্তরীণ সম্পদ বিভাগে ন্যস্ত করা হয়েছে।

অন্য আদেশে কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, চট্টগ্রাম-এর অতিরিক্ত কমিশনার সুরেশ চন্দ্র বিশ্বাসকে পদোন্নতি দিয়ে মোংলা কাস্টমস হাউসে কমিশনার (চলতি দায়িত্ব) হিসেবে বদলি করা হয়েছে।

/জিএম/এমএনএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম