রবির ব্যাংক অ্যাকাউন্ট জব্দের বিষয়ে আপিল শুনানি বৃহস্পতিবার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ ফেব্রুয়ারি ২০১৮, ১৬:৪৯আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০১৮, ১৭:২৯

সুপ্রিম কোর্ট কর ফাঁকির অভিযোগে বেসরকারি মোবাইল ফোন অপারেটর রবি'র সব ব্যাংক অ্যাকাউন্ট জব্দ রাখা সংক্রান্ত জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সিদ্ধান্ত স্থগিত করে দেওয়া হাইকোর্টের আদেশের বিরুদ্ধে আপিলে শুনানির জন্য বৃহস্পতিবার (১ মার্চ) দিন ধার্য করেছেন সুপ্রিম কোর্টের চেম্বার আদালত। বুধবার এনবিআরের আবেদনের পরিপ্রেক্ষিতে আপিল বিভাগের চেম্বার বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী এ আদেশ দেন।
আদালতে এনবিআরের পক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এস এম মনিরুজ্জামান। আর রবির পক্ষে ছিলেন ব্যারিস্টার তানজিব উল আলম।
পরে ডেপুটি অ্যাটর্নি জেনারেল এস এম মনিরুজ্জামান সাংবাদিকদের বলেন, ‘রবির ব্যাংক অ্যাকাউন্ট জব্দ রাখা সংক্রান্ত এনবিআরের সিদ্ধান্ত স্থগিত করেন হাইকোর্ট। সেই আদেশের বিরুদ্ধে আপিল শুনানির জন্য আগামীকাল বৃহস্পতিবার দিন ধার্য করে দিয়েছেন চেম্বার আদালত।’
এর আগে গত ২৭ ফেব্রুয়ারি মূল্য সংযোজন কর ফাঁকির অভিযোগে দেশের দ্বিতীয় বৃহত্তম মোবাইল ফোন অপারেটর রবির সব ব্যাংক অ্যাকাউন্ট জব্দে এনবিআরের সিদ্ধান্ত স্থগিত করেন হাইকোর্ট। বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী ও বিচারপতি মো. ইকবাল কবিরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই স্থগিতাদেশ দেন।
গত ২৬ ফেব্রুয়ারি মূল্য সংযোজন কর ফাঁকির অভিযোগে দেশের দ্বিতীয় বৃহত্তম মোবাইল ফোন অপারেটর রবি'র সব ব্যাংক অ্যাকাউন্ট তিন দিনের জন্য জব্দ রাখতে সব ব্যাংককে নোটিশ দেয় জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। প্রায় ১৯ কোটি টাকা ভ্যাট ও সম্পূরক শুল্ক ফাঁকির অভিযোগে এনবিআরের বৃহৎ করদাতা ইউনিট (এলটিইউ) থেকে সব ব্যাংকের প্রধান নির্বাহীদের কাছে ওই চিঠি পাঠানো হয়।
পরে এই সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে রিট করেন মোবাইল ফোন অপারেটর রবি। রিটের প্রাথমিক শুনানি নিয়ে আদালত এনবিআরের চিঠির কার্যক্রম স্থগিতের আদেশ দেন। তবে এই আদেশের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষে আপিল করা হবে বলে জানিয়েছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এস এম মনিরুজ্জামান।

/বিআই/এমএনএইচ/চেক-এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম